গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নতুন ভূমিকায় মৌ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ২২ জুন ২০২৬ | আপডেট: ০৯:১২ এএম ২০২৬
নতুন ভূমিকায় মৌ
ছবি

ছবি সংগৃহীত

দেশের শোবিজ অঙ্গনে এখনও জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ। মডেলিংয়ের পাশাপাশি একজন নৃত্যশিল্পী হিসেবেও সুখ্যাতি রয়েছে তার। বিশেষ দিবস বা আয়োজনে নাটকে অভিনয় করেছেন। 

এবার ভিন্ন ভূমিকায় নন্দিত এই তারকা। প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন তিনি।  

 

মূলত, নতুন সংগীত আয়োজনে তৈরি করা হয়েছে তার বাবা সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া ‘সোনার কাঠি রুপোর কাঠি’। সে গানের ভিডিওতেই শোনা যাচ্ছে মৌয়ের কবিতাপাঠ। 

নতুন করে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। গতকাল মৌয়ের জন্মদিন এবং বাবা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে গানটি।

 নয়ীম গহরের কথা ও আনোয়ার পারভেজের সুরে তৈরি এই কালজয়ী গানটিকে নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়েছে। 

 

গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন রাজন সাহা। আর মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন তুষার। 

গতকাল সন্ধ্যায় মিউজিক ভিডিওটি বিশ্বরঙ-এর ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। পাশাপাশি বিশ্বরঙের ফেসবুক পেজেও দেখা যাচ্ছে ভিডিওটি। 

উল্লেখ্য, সাদিয়া ইসলাম মৌ অভিনীত সর্বশেষ কাজ ‘সারার সংসার’ গত ঈদে ওটিটিতে মুক্তি পায়। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত এই বাংলা ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব। 

থ্রিলার ঘরানার এই গল্পে প্রধান চরিত্র ‘সারা’ হিসেবে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মৌ।

ডিসি/আপ্র/২২/৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা
১৩ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে রাজ-শুভশ্রীর বিশেষ বার্তা

ওপার বাংলার তারকা দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কের বৈরিতা নিয়ে কিছুদিন ধরে নানা খব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই