গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ফাইনালের আগে মেসির প্রশংসায় আবেগঘন বার্তা শাকিরার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:২১ এএম ২০২৬
ফাইনালের আগে মেসির প্রশংসায় আবেগঘন বার্তা শাকিরার
ছবি

বিশ্বখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা -ফাইল ছবি

বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেছেন, বয়স ও প্রতিকূলতাকে জয় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন এই ফুটবল মহাতারকা।

স্পেনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির একটি ছবি প্রকাশ করে প্রশংসায় ভাসান। বিশ্বকাপের থিম সং গেয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই সংগীতশিল্পী লিখেছেন, লিওনেল মেসির বর্তমান পারফরম্যান্স অভাবনীয়। এটি এমন একজন মানুষের মূল্যবোধের প্রতিফলন, যিনি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং সময় ও প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করার মানসিকতা রাখেন।

শাকিরা বলেন, মেসি প্রমাণ করেছেন-কোনো মানুষকে শুধু বয়স কিংবা অন্যের মন্তব্য দিয়ে মূল্যায়ন করা যায় না। তাঁর মতে, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস ও নিষ্ঠার মাধ্যমে মেসি এখনো বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন।

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয়ের পর ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও এনজো ফার্নান্দেজের সমতাসূচক গোল এবং ইনজুরি সময়ে লাউতারো মার্তিনেসের জয়সূচক গোলে ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। একই সঙ্গে ৩৯ বছর বয়সী মেসি ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে গোল্ডেন বুটের দৌড়েও রয়েছেন।

শুধু মেসির নয়, তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোরও প্রশংসা করেছেন শাকিরা। তিনি বলেন, মেসির সাফল্যের পেছনে আন্তোনেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সহযোদ্ধা ও অনুপ্রেরণার উৎস হিসেবে আন্তোনেলা সব সময় মেসির পাশে থেকেছেন বলেও উল্লেখ করেন তিনি।

শাকিরার এই বার্তা নজর এড়ায়নি আন্তোনেলার। মেসির শৈশবের প্রেমিকা এবং দুই হাজার সতেরো সালে বিবাহিত জীবন শুরু করা তিন সন্তানের জননী আন্তোনেলা পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও শাকিরার সেই বার্তা প্রকাশ করেন।

এদিকে, বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগেরও জবাব দিয়েছেন মেসি। রেফারিদের সুবিধা পাওয়া কিংবা ফুটবল সংস্থার পক্ষপাতের অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, শেষ মুহূর্তে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা চ্যাম্পিয়ন দলের স্বাভাবিক বৈশিষ্ট্য। আর্জেন্টিনার এই লড়াইয়ের শক্তি এসেছে তাদের মানসিক দৃঢ়তা ও জয়ের ক্ষুধা থেকে।

বিশ্বকাপের ফাইনালের আগে মেসিকে ঘিরে শাকিরার এই আবেগঘন বার্তা ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/১৭/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু
২৯ অক্টোবর ২০২৬

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

অতিরিক্ত সচিব পদমর্যাদায়

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়
২৯ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ মাতানো সঞ্জয় আবারও গাইবেন ঢাকায়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও সংগীত...

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
২৯ অক্টোবর ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় এজাহারনামীয় আসামি ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আ...

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর
২৯ অক্টোবর ২০২৬

অবশেষে প্রেমের কথা স্বীকার করলেন জাহ্নবী কাপুর

প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তবে আগামী দুই থেকে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে