গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আবারও শেষ মুহূর্তে অনুপমের কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৭ পিএম, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:০৪ এএম ২০২৬
আবারও শেষ মুহূর্তে অনুপমের কনসার্ট বাতিল
ছবি

আবারও শেষ মুহূর্তে অনুপমের কনসার্ট বাতিল

সব প্রস্তুতি ও প্রয়োজনীয় অনুমতি নেওয়ার পরও বাতিল করা হয়েছে কলকাতার শিল্পী অনুপম রায়ের কনসার্ট। আগামী ১ অগাস্ট শনিবার রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি হওয়ার কথা ছিল। 

এর দুদিন আগে বুধবার মধ্যরাতে আয়োজক ট্রিপল টাইমস কমিউনিকেশনের তরফে জানানো হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়েছে।


তাদের দাবি, অনুষ্ঠানটি আয়োজনের জন্য সব ধরনের সরকারি অনুমোদন ও আনুষ্ঠানিকতা আগেই যথাযথভাবে শেষ করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটির অনুমতিপত্র না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। ফলে বাধ্য হয়েই কনসার্টটি স্থগিত করা হয়েছে। 

হুট করে কনসার্ট বাতিলের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে আয়োজক প্রীতম দে  বলেন, “শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিল হওয়ায় আমাদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। আমাদের প্রথমবার একবার অনুমতি দিয়ে কনসার্ট বাদ দেওয়া হয়। 

তারপর দ্বিতীয়বার আবার অনুমতি দেওয়া হয়। আবারও শেষ সময়ে অনুমতি স্থগিত করা হল। এতে হাজারো সংগীতপ্রেমী, আমাদের টিকেটধারী দর্শক, সহ-শিল্পী, স্পন্সর এবং সংশ্লিষ্ট অংশীদারদের সবার কাছে প্রতারক হলাম। 

“তবে রাষ্ট্রের সিদ্ধান্ত ও কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে আমরা তা মেনে নিয়েছি।” দর্শকদের উদ্দেশে তিনি বলেন, যারা টিকিট কেটেছিলেন তাদের সবার টাকা অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে শতভাগ ফেরত দেওয়া হবে। 

টাকা ফেরতের সুনির্দিষ্ট প্রক্রিয়া শিগগির জানিয়ে দেওয়া হবে। এর আগেও চলতি বছরের জুন মাসে নির্ধারিত কনসার্টটি সরকারি নির্দেশনার কারণে শেষ মুহূর্তে স্থগিত করতে হয়েছিল আয়োজকদের।

ডিসি/আপ্র/৩০/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই