গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ০৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৩৩ এএম ২০২৬
হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একের পর এক নতুন প্রকল্পের মাধ্যমে বিশ্বজুড়ে নিজের অবস্থান আরও শক্তিশালী করছেন। এস এস রাজামৌলির সঙ্গে ‘বারাণসী’ সিনেমায় তার কাজ দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। 

 

আট বছর বিরতির পর এই সিনেমার মাধ্যমে ভারতীয় সিনেমায় তার প্রত্যাবর্তন হচ্ছে। সিনেমাটি ২০২৭ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এদিকে অভিনেত্রী তার পরবর্তী হলিউড প্রকল্পের কথা জানালেন, যা এরই মধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

 


আসন্ন সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ‘ব্লুফ্লাই-এ অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে পর্দা ভাগ করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি তিনি নিজেই জানিয়েছেন। 

ঘোষণাটি শেয়ার করে প্রিয়াঙ্কা শুধু লিখেছেন, ‘‘এবার পরবর্তী কাজের দিকে।” 

তার স্বামী নিক জোনাস অভিনন্দন জানিয়ে সমর্থন প্রকাশ করেছেন। নিমরোদ আন্টালের পরিচালনায় নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাঙ্ক এবং কার্লাইল ইউব্যাঙ্ক। 

 

ডেডলাইনের তথ্য অনুযায়ী, এটি একটি রোমাঞ্চকর বিনোদনমূলক সিনেমা, যার গল্প জটিল এবং এতে রয়েছে অনেক অপ্রত্যাশিত মোড়।” রাসেল ক্রো হলিউডের অন্যতম পরিচিত অভিনেতা। 

রিডলি স্কটের গ্ল্যাডিয়েটর সিনেমায় ম্যাক্সিমাস চরিত্রে অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। 

 

২০০০ সালের এই মহাকাব্যিক সিনেমাটি পাঁচটি একাডেমি অ্যাওয়ার্ড জিতেছিল, যার মধ্যে ছিল সেরা সিনেমার পুরস্কার এবং রাসেল ক্রোর জন্য সেরা অভিনেতার পুরস্কার।

ডিসি/আপ্র/০৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে গান গাওয়া সেই ছেলে আজ তারকা

বর্তমান সময়ের হিন্দি সিনেমার জনপ্রিয় ও গুণী তারকাদের একজন আয়ুষ্মান খুরানা। বলিউডে এক যুগেরও বেশি সময়...

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন
১৪ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর দেশে ফিরে যা বললেন বাঁধন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসব থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল...

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীরবেই পার ফরিদা পারভীনের প্রথম প্রয়াণবার্ষিকী

অচিন পাখি সংগীত একাডেমিতে স্মরণ অনুষ্ঠান ২৬ সেপ্টেম্বর

মা হতে চলছেন মাহিরা খান
১৩ সেপ্টেম্বর ২০২৬

মা হতে চলছেন মাহিরা খান

আবারো মাতৃত্বের পথে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। ৪১ বছর বয়সে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই