গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা শুরুতে পাবেন সাড়ে ৭ হাজার টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ০৭:৪৯ এএম ২০২৬
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা শুরুতে পাবেন সাড়ে ৭ হাজার টাকা
ছবি

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ -ছবি সংগৃহীত

সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুরুতে সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসব্যাপী সহায়তার কথা জানিয়ে তিনি বলেন, তাদের জন্য আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তহবিল থেকে সহায়তার ব্যবস্থা করছি। যদিও কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে হয়তো আমরা সেটা পোষাতে পারব না। তবে এই লোকগুলো যেন মহাবিপদে, যেভাবে মানসিকভাবে ভেঙে পড়েছেন, সেখান থেকে তাদের কিছুটা লাঘব হয়। এ সহায়তা সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু করে আস্তে আস্তে আমরা বাড়াবো।

কৃষি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করছে জানিয়ে মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে আমাদের কৃষি অফিসাররা এই তালিকা করছেন। তারা ক্ষতিগ্রস্তদের নানা ক্যাটাগরি করবেন এবং সহায়তা তিন মাস পর্যন্ত চলবে। তিনি বলেন, ডিসি সম্মেলনে আলুর কম দামের বিষয়টি উঠে এসেছিল। আমরা এ খাদ্যপণ্যটির বহুমুখী ব্যবহার আরো বাড়াতে এবং রপ্তানিযোগ্য আলু চাষে মনোযোগ দিচ্ছি। এই বছর থেকেই ফ্রেঞ্চফ্রাই এবং চিপস করা যায় এমন আলুর চাষ শুরু করা হয়েছে। আশা করছি এগুলো রপ্তানি করতে পারবো। দেশে কোরবানিযগ্য পশুর কোনো সংকট নেই বলেও এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান তিনি। মন্ত্রী বলেন, আমরা বর্ডার হাটগুলো বন্ধ করেছি এবং বিদেশ থেকে যেন গরু না আসে সে ব্যবস্থা করেছি।

হাওরের ক্ষতিগ্রস্ত ১ লাখ পরিবার ৩ মাসের সহায়তা পাবে: হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রায় এক লাখ পরিবারকে তিন মাস সরকারের তরফে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু। অতি বৃষ্টি ও হঠাৎ বন্যায় গত কয়েকদিন হাওর ও নিম্নাঞ্চলে ব্যাপক ফসলডুবির ঘটনা ঘটেছে। এমন ছয় জেলার ক্ষতিগ্রস্তদের তালিকা করার চেষ্টার কথাও বলেন তিনি।
এদিকে মঙ্গলবার সুনামগঞ্জের বন্যাকবলিত হাওরাঞ্চল পরিদর্শনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আবদুস সাত্তারের সঙ্গে তিনি নিজেও যাবেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী দুলু।

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে হেক্টর হেক্টর জমির ফসল পানিতে ডুবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক।
সানা/আপ্র/৪/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চার বছরে একদিনও গোয়ালঘর থেকে বের হয়নি ‘জমিদার’
১৬ মে ২০২৬

চার বছরে একদিনও গোয়ালঘর থেকে বের হয়নি ‘জমিদার’

জামালপুরের মেলান্দহ উপজেলায় কোরবানির ঈদকে সামনে রেখে এক বিশাল আকৃতির গরু ‘জমিদার’ এখন স্থানীয়দের আলো...

রাজশাহীতে গুটি আম সংগ্রহ শুরু
১৫ মে ২০২৬

রাজশাহীতে গুটি আম সংগ্রহ শুরু

জ্যৈষ্ঠের প্রথম দিনেই রাজশাহীতে বাগান থেকে আম নামানো শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্ধারিত ‘ম্যাংগো ক...

নগদ অর্থ ও ঋণের চাপে কম দামে ধান বিক্রিতে বাধ্য হন কৃষক
১০ মে ২০২৬

নগদ অর্থ ও ঋণের চাপে কম দামে ধান বিক্রিতে বাধ্য হন কৃষক

সেচের জন্য ডিজেল, ধান মাড়াইয়ের জন্য যন্ত্র, এমনকি ধান শুকানোর কাজেও জ্বালানির প্রয়োজন- সবখানেই অতিরি...

প্রকৃতি কেড়ে নিয়েছে হাওরপাড়ের কৃষকের হাসিসহ বাঁচার শক্তি
১০ মে ২০২৬

প্রকৃতি কেড়ে নিয়েছে হাওরপাড়ের কৃষকের হাসিসহ বাঁচার শক্তি

হাওরকন্যা নামে পরিচিত সুনামগঞ্জে বিস্তীর্ণ হাওরজুড়ে এখন আর নেই সবুজের সমারোহ। প্রকৃতির রোষানলে বিপন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে