গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নয় শিশুর মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১২ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৩২ এএম ২০২৬
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে নয় শিশুর মৃত্যু
ছবি

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয় শিশুর মৃত্যু হয়েছে-ছবি সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু সরাসরি হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর, বাকি আটজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১০৫ শিশুর মধ্যে ৬৯৮ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মৃত নয় শিশুর মধ্যে ছয়জন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রামের এবং একজন রাজশাহীর। নিশ্চিতভাবে হামে মারা যাওয়া শিশুটির বাড়ি চট্টগ্রামে। এ সময় সর্বোচ্চ ১৫৭ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, রাজশাহীতে ১৩ জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৯০ জনই ঢাকা বিভাগের। অন্যদিকে সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুরে ৮ জন এবং ময়মনসিংহে ১৬ জন।

এ সময় চিকিৎসা শেষে ৯৩৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে ৪১১ জন এবং ঢাকা বিভাগে ২৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৬৪ জন।

এ ছাড়া এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে ১৫ হাজার ৬৫৩ জন হাসপাতালে আসে, যাদের মধ্যে ১১ হাজার ৬৫২ জন ভর্তি হয়। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং চিকিৎসা শেষে ৯ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং প্রতিরোধে সচেতনতা ও টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সানা/আপ্র/১৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১২৩২
১৪ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১২৩২

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০০ জন এবং হা...

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই