গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

ধূমপানে নারীদের ক্ষতি বেশি, বাড়ছে বন্ধ্যাত্ব

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:২৪ এএম ২০২৬
ধূমপানে নারীদের ক্ষতি বেশি, বাড়ছে বন্ধ্যাত্ব
ছবি

ধূমপায়ী নারীদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি ধূমপায়ী পুরুষদের তুলনায় অনেক বেশি

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এটি সবারই জানা। তবে সম্প্রতি বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, পুরুষদের মধ্যে ধূমপানের হার কিছুটা কমলেও নারীদের ক্ষেত্রে এই প্রবণতা বাড়ছে। বিষয়টি উদ্বেগজনক কারণ ধূমপানে নারীদের শরীরে ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে বেশি। এ নিয়েই এবারের স্বাস্থ্য ও পরিচর্যা পাতার প্রধান ফিচার।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ধূমপায়ী নারীদের ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি ধূমপায়ী পুরুষদের তুলনায় অনেক বেশি। এমনকি যারা ধূমপান করেন না, সেইসব নারীদের তুলনায় ধূমপায়ী নারীদের স্বাস্থ্যের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়।

আধুনিক বা স্মার্ট দেখানোর চেষ্টা অথবা সামাজিক পরিচয়ের অংশ হিসেবে অনেকের কাছে ধূমপান বর্তমান সময়ের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকেই মানসিক চাপ কমানোর অজুহাতে সিগারেটের পান করে থাকেন। এছাড়া বন্ধুবান্ধব ও পারিপার্শ্বিক পরিবেশও এই আসক্তির পেছনে বড় ভূমিকা রাখে।

ফুসফুস ছাড়াও ধূমপানের প্রভাব পড়ে ত্বকের ওপর। নিয়মিত ধূমপানের অভ্যাসে চামড়া শুষ্ক হয়ে যায় এবং দ্রুত বলিরেখা ও বয়সের ছাপ ফুটে ওঠে। এছাড়া দাঁত ও মাড়ির সমস্যাসহ মুখের স্বাস্থ্যের চরম অবনতি ঘটে।

মানসিক স্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব রয়েছে। বিভিন্ন গবেষণায় ধূমপানের সঙ্গে উদ্বেগ ও অবসাদের সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। পাশাপাশি হাড়ের ঘনত্ব কমে গিয়ে অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে, যার ফলে সামান্য আঘাতেই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।

সবচেয়ে গুরুতর প্রভাব পড়ে প্রজনন ক্ষমতার ওপর। ধূমপান নারীদের ফার্টিলিটি বা সন্তান ধারণের ক্ষমতা কমিয়ে দেয়। এছাড়া গর্ভপাত, অকাল প্রসব বা মৃত সন্তান জন্ম দেওয়ার মতো জটিল সমস্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

সাময়িক এই অভ্যাস দীর্ঘমেয়াদে জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই নিজের শরীর, ভবিষ্যৎ ও মাতৃত্বের সুরক্ষায় এখনই সচেতন হওয়া জরুরি। ধূমপান কোনো আভিজাত্য নয়, বরং এটি শরীর ধ্বংসের হাতিয়ার। তাই সুস্থ জীবনের জন্য এই অভ্যাস ত্যাগ করা উচিত।
সানা/আপ্র/২৯/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অতিরিক্ত করলা খেলে হতে পারে মারাত্মক ক্ষতি
০২ জুলাই ২০২৬

অতিরিক্ত করলা খেলে হতে পারে মারাত্মক ক্ষতি

করলার স্বাদ সাধারণত বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এবং এর তীব্র তেতো স্বাদ রয়েছে। তবে এর অন...

ব্রেন টিউমারের লক্ষণ, কারণ ও আধুনিক চিকিৎসা
০১ জুলাই ২০২৬

ব্রেন টিউমারের লক্ষণ, কারণ ও আধুনিক চিকিৎসা

প্রফেসর ডা. মো. জিল্লুর রহমানমাথাব্যথা, দৃষ্টিশক্তির সমস্যা, খিঁচুনি বা আচরণগত পরিবর্তনের মতো কিছু উ...

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৭১৮
৩০ জুন ২০২৬

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৭১৮

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে আরো দুই শিশু...

স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ
৩০ জুন ২০২৬

স্বাস্থ্যখাত ঢেলে সাজাচ্ছে সরকার, বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের মানুষের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই