গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এক বছরে বিশ্বে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫১ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:৪৫ এএম ২০২৬
এক বছরে বিশ্বে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ
ছবি

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে প্রাণঘাতী রোগ হেপাটাইটিস বি–তে আক্রান্তের হার এক বছরে ৩২ শতাংশ কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত ‘গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট’ অনুযায়ী, হেপাটাইটিস সি–এর কারণে মৃত্যুর হারও একই সময়ে ১২ শতাংশ হ্রাস পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বে হেপাটাইটিস বি ও সি–তে আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ লাখ মানুষ এবং ওই বছর এই রোগে মৃত্যু হয়েছে ১৩ লাখ ৪০ হাজার জনের।

২০২৫ সালে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে হেপাটাইটিস বি সংক্রমণের হারও কমে ০ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। সংস্থাটি আশা করছে, ২০৩০ সালের মধ্যে এই হার ০ দশমিক ১ শতাংশে নামানো সম্ভব হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস বি ও সি–তে আক্রান্ত ও মৃত্যুর হার কমাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে।

সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, সঠিক রাজনৈতিক অঙ্গীকার ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা গেলে হেপাটাইটিস নির্মূল করা সম্ভব।

তবে তিনি সতর্ক করে বলেন, অনেক দেশ এখনো হেপাটাইটিস মোকাবেলায় ধীরগতিতে এগোচ্ছে এবং এ বিষয়ে আরো দ্রুত পদক্ষেপ প্রয়োজন।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪ সালে দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ও সি–তে ভুগেছেন প্রায় ২ কোটি ৮৭ লাখ মানুষ, তবে তাদের মধ্যে মাত্র ৫ শতাংশ যথাযথ চিকিৎসা পেয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এবং চিকিৎসা সেবার আওতা বাড়ানোর ওপর জোর দিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
সানা/আপ্র/২৯/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১
১৩ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে হাসপা...

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত
১৩ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগীদের স্বাভাবিক শ্বাস নিতে পারা ভঙ্গিতে ঘুমানো উচিত

স্বাস্থ্য প্রতিদিন===

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান
১৩ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন জিয়...

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন
১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৩০ শতাংশ মানুষ বাতের কষ্টে ভুগছেন

দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের ৩০ দশমিক ৪ শতাংশ বাতরোগে আক্রান্ত। এর মধ্যে ২৪ দশমিক ৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই