গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৪ জুলাই ২০২৬

মেনু

দাঁড়িয়ে পানি পানের যত বিপদ

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ০৮:২৬ এএম ২০২৬
দাঁড়িয়ে পানি পানের যত বিপদ
ছবি

প্রতীকী ছবি

আমরা সবাই জানি যে, শরীরকে সুস্থ রাখতে এবং সঠিকভাবে কাজ করতে পানি পান কতটা গুরুত্বপূর্ণ। শুধু কতটুকু পানি পান করছেন তা নয়, কীভাবে পানি পান করছেন-সেটিও সমানভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে অনেকেই দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসে অভ্যস্ত, যা আদৌ সঠিক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ডা. বিপুল রুস্তগি ,জেনারেল ফিজিশিয়ান, অ্যাপোলো স্পেক্ট্রা, দিল্লি জানিয়েছেন, দাঁড়িয়ে পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং এটি নানা শারীরিক সমস্যার কারণ হতে পারে।


সম্ভাব্য ক্ষতিসমূহ
দাঁড়িয়ে পানি পান করলে শরীর ও টিস্যুগুলো একধরনের টানটান অবস্থায় থাকে। ফলে পানি দ্রুতগতিতে শরীরের ভেতর দিয়ে নেমে যায়, যা শরীরের তরল ভারসাম্য নষ্ট করতে পারে।

১. হজমে সমস্যা 
দাঁড়িয়ে পানি পান করার ফলে পানি খুব দ্রুত খাদ্যনালির মাধ্যমে নিচে নেমে যায় এবং সরাসরি পাকস্থলীতে আঘাত করে। এতে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। দ্রুত পানি পান করলে স্নায়ুতন্ত্রে চাপ পড়ে, যা শরীরে টক্সিন বাড়াতে এবং বদহজমের কারণ হতে পারে।

২. কিডনির সমস্যা 
বিশেষজ্ঞদের মতে, বসে পানি পান করলে কিডনি ভালোভাবে পানি ছেঁকে নিতে পারে। কিন্তু দাঁড়িয়ে পানি পান করলে পানি দ্রুত নিচে নেমে যায় এবং সঠিকভাবে ফিল্টার হয় না। এতে মূত্রথলিতে অশুদ্ধ পদার্থ জমে কিডনির ক্ষতি বা ইউরিনারি ট্র্যাক্টের সমস্যার ঝুঁকি বাড়তে পারে।

৩. ফুসফুসের ঝুঁকি 
দাঁড়িয়ে পানি পান করলে পানি খুব দ্রুত শরীরের ভেতর দিয়ে প্রবাহিত হয়। এতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান ঠিকভাবে শোষিত হয় না এবং অক্সিজেনের ভারসাম্যও বিঘ্নিত হতে পারে, যা ফুসফুস ও হৃদযন্ত্রের কার্যকারিতায় প্রভাব ফেলতে পারে।

৪. আর্থ্রাইটিসের ঝুঁকি 
দাঁড়িয়ে পানি পান করার সময় স্নায়ুগুলো টানটান থাকে, ফলে শরীরের তরল ভারসাম্য বিঘ্নিত হয়। এতে জয়েন্টে তরল জমতে পারে, যা দীর্ঘমেয়াদে আর্থ্রাইটিস বা জয়েন্টের ক্ষতির কারণ হতে পারে।

পানি পান করার সঠিক পদ্ধতি
বসে পানি পান করা উচিত 
পিঠ সোজা রেখে ধীরে ধীরে পানি পান করুন 
একবারে অনেক পানি না খেয়ে অল্প অল্প করে পান করুন 
এভাবে পানি পান করলে পুষ্টি উপাদান ভালোভাবে শোষিত হয়, হজমশক্তি বাড়ে এবং শরীর ফাঁপা অনুভূত হয় না। পাশাপাশি এটি মস্তিষ্কের কার্যকারিতাও উন্নত করতে সহায়তা করে।
সুস্থ থাকতে চাইলে দাঁড়িয়ে পানি পান করার অভ্যাসটি বদলে ফেলাই ভালো। সূত্র: হেলথ শর্টস


সানা/ডিসি/আপ্র/২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু
০৩ জুলাই ২০২৬

হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে দেশে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১১০ দিনে দেশে হাম ও হামের উপসর্গে মৃতে...

অতিরিক্ত করলা খেলে হতে পারে মারাত্মক ক্ষতি
০২ জুলাই ২০২৬

অতিরিক্ত করলা খেলে হতে পারে মারাত্মক ক্ষতি

করলার স্বাদ সাধারণত বিশ্বের গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায় এবং এর তীব্র তেতো স্বাদ রয়েছে। তবে এর অন...

ব্রেন টিউমারের লক্ষণ, কারণ ও আধুনিক চিকিৎসা
০১ জুলাই ২০২৬

ব্রেন টিউমারের লক্ষণ, কারণ ও আধুনিক চিকিৎসা

প্রফেসর ডা. মো. জিল্লুর রহমানমাথাব্যথা, দৃষ্টিশক্তির সমস্যা, খিঁচুনি বা আচরণগত পরিবর্তনের মতো কিছু উ...

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৭১৮
৩০ জুন ২০২৬

হামের উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু ৭১৮

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) দেশে আরো দুই শিশু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই