গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৫৩ এএম ২০২৬
চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশযান প্রস্তুতকারী ও মহাকাশ ভ্রমণ সেবা প্রতিষ্ঠান স্পেসএক্স এখন চাঁদে মানুষের বসবাসযোগ্য একটি শহর তৈরিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

মাস্কের ধারণা, আগামী ১০ বছরের মধ্যেই চাঁদে এমন একটি শহর গড়ে তোলা সম্ভব। এতদিন তার মূল লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে মানব বসতি স্থাপন। তবে এখন তিনি মনে করছেন, মানুষের ভবিষ্যৎ নিরাপদ করতে হলে আগে চাঁদে স্থায়ী উপস্থিতি নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই ২০২৭ সালের শুরুর দিকে চাঁদে একটি রোবটচালিত যান পাঠানোর পরিকল্পনা করেছে স্পেসএক্স।

উল্লেখ্য, ১৯৭২ সালের পর মানুষ আর চাঁদে যায়নি। ফলে দীর্ঘ বিরতির পর আবারো সেখানে ফেরার উদ্যোগ জোরদার হচ্ছে। মাস্ক জানান, অনেকের ধারণা স্পেসএক্স মূলত সরকারি কাজের ওপর নির্ভরশীল। বাস্তবে তাদের মোট আয়ের খুব সামান্য অংশই আসে নাসা থেকে। স্পেসএক্সের বড় আয়ের উৎস হলো স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যার প্রচারে এখন টেলিভিশন বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।

এদিকে, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করা মাস্কের প্রতিষ্ঠানগুলো মহাকাশে বড় আকারের কম্পিউটার সেন্টার স্থাপনের বিষয়েও ভাবছে। পাশাপাশি তার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা বর্তমানে রোবট তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এসি/আপ্র/১০/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই