গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এল সালভাদরের সরকারি স্কুলে গ্রক আনছেন মাস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৮ এএম ২০২৬
এল সালভাদরের সরকারি স্কুলে গ্রক আনছেন মাস্ক
ছবি

ছবি সংগৃহীত

এল সালভাদর সরকারের সঙ্গে মিলে দেশটির বিভিন্ন সরকারি স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট গ্রক আনছে ইলন মাস্কের এআই স্টার্টআপ এক্সএআই।


গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক ঘোষণায় স্টার্টআপটি বলেছে, এল সালভাদর সরকারের সঙ্গে মিলে নিজেদের এআই চ্যাটবট গ্রককে দেশটির ১০ লাখেরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে তারা। আগামী দুই বছরের মধ্যে এ চ্যাটবটকে পাঁচ হাজারেরও বেশি সরকারি স্কুলে ‘এআই চালিত শিক্ষাব্যবস্থা’ প্রোগ্রামের অংশ হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে তাদের।


ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান লিখেছে, সাধারণ শিক্ষার জন্য নয়, বরং নিজেকে ‘মেকাহিটলার’ বলে পরিচয় দিতে ও অতি ডানপন্থী ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য বেশি পরিচিত চ্যাটবটটি। গত এক বছরে বিভিন্ন ঔপনিবেশিক বা প্রতিহিংসাপূর্ণ কনটেন্ট প্রকাশের পাশাপাশি ‘শেতাঙ্গ গণহত্যা’ নিয়ে অভিযোগ তুলেছে গ্রক এবং দাবি করেছে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে দেশের বিভিন্ন শ্রেণিকক্ষে পাঠ্যক্রম তৈরির জন্য এ চ্যাটবটের ওপর নির্ভর করছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নাইব বুকোলে। দীর্ঘদিন ধরে প্রযুক্তিবান্ধব বলে পরিচিত বুকোলে। বিশ্বের প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে আইনি মুদ্রা হিসেবে ব্যবহার করেছে এল সালভাদর এবং মধ্য-আমেরিকার প্রথম প্রেসিডেন্টদের একজন হিসেবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ব্যবহার করেছেন তিনি।


কঠোর শাসনের জন্যও পরিচিতি রয়েছে বুকোলের এবং ট্রাম্পের সঙ্গে কাজ করে অবৈধভাবে দেশের বাইরে পাঠানো মানুষদের এল সালভাদরের কুখ্যাত সেকট কারাগারে বন্দি করেছেন তিনি।


এক্সএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব সম্পর্কে এক বিবৃতিতে বুকোলে বলেছেন, এল সালভাদর কেবল ভবিষ্যতের জন্য অপেক্ষা করে বসে থাকে না, আমরা তা নিজেই তৈরি করি। এ অংশীদারিত্ব মানবজাতির জন্য সত্যিই কিছু অসাধারণ ফলাফল আনবে।


সানা/ওআ/আপ্র/১৪/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই