গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইফোনের দাম বাড়বে, জানালেন টিম কুক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩ পিএম, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১২:৪৮ এএম ২০২৬
আইফোনের দাম বাড়বে, জানালেন টিম কুক
ছবি

ছবি সংগৃহীত

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, নতুন আইফোনের দাম বাড়ানো এড়ানো সম্ভব নয়। কারণ হিসেবে তিনি বলেছেন, মেমোরি চিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই সংকট দ্রুত শেষ হওয়ার সম্ভাবনাও নেই।

টিম কুক বলেন, বাড়তি খরচের চাপ কমানোর চেষ্টা করছে অ্যাপল। এতদিন গ্রাহকদের ওপর এর প্রভাব না পড়ার চেষ্টা করা হয়েছে। তবে পরিস্থিতি এখন আর আগের মতো নেই। তিনি বলেন, “দুঃখজনক হলেও দাম বাড়ানো অনিবার্য।”

তবে নতুন আইফোনের দাম কত বাড়বে, তা স্পষ্ট করেননি টিম কুক। ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে আসতে যাওয়া আইফোন ১৮ সিরিজে এর প্রভাব পড়তে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ প্রো তৈরিতে মেমোরি ও স্টোরেজ যন্ত্রাংশের খরচ আগের মডেলের তুলনায় প্রায় ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোও মেমোরি চিপের বাজারে বড় ক্রেতা হয়ে উঠেছে। ফলে সরবরাহে চাপ তৈরি হয়েছে।

এর আগে গুঞ্জন ছিল, আইফোন ১৮ প্রোর দাম আগের মডেলের মতোই রাখা হবে। তবে টিম কুকের বক্তব্যে সেই সম্ভাবনা অনেকটাই কমে গেল। অ্যাপলের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে জন টার্নাস দায়িত্ব নেওয়ার আগেই টিম কুক নতুন আইফোনের বাড়তি দামের বিষয়ে গ্রাহকদের প্রস্তুত করছেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এসি/আপ্র/১৮/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই