গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হোয়াটসঅ্যাপের নেতৃত্বে ভারতীয় উদ্যোক্তা কুনাল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬ পিএম, ২৩ জুন ২০২৬ | আপডেট: ১২:৩০ এএম ২০২৬
হোয়াটসঅ্যাপের নেতৃত্বে ভারতীয় উদ্যোক্তা কুনাল
ছবি

ভারতীয় ফিনটেক উদ্যোক্তা ও ‘ক্রেড’-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহ -ছবি সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে মেটা। দীর্ঘ সাত বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর প্রধানের পদ ছাড়ছেন উইল ক্যাথকার্ট। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় ফিনটেক উদ্যোক্তা ও ‘ক্রেড’-এর প্রতিষ্ঠাতা কুনাল শাহ।

সোমবার (২২ জুন) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মেটা। একই সঙ্গে প্রযুক্তি খাতে ভারতীয় উদ্যোক্তাদের ক্রমবর্ধমান প্রভাব ও বৈশ্বিক নেতৃত্বে তাদের উপস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ নজির হিসেবেও দেখা হচ্ছে এ নিয়োগকে।

দীর্ঘ সময় ধরে হোয়াটসঅ্যাপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ক্যাথকার্টের নেতৃত্বে প্ল্যাটফর্মটি ব্যবহারকারী সংখ্যা, নিরাপত্তা ব্যবস্থা এবং বাণিজ্যিক সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটায়। বর্তমানে বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৩০০ কোটিরও বেশি।

তবে দায়িত্ব ছাড়লেও মেটা ছেড়ে যাচ্ছেন না ক্যাথকার্ট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মেটার ভেতরেই নতুন একটি দায়িত্বে যোগ দিচ্ছেন তিনি। সেখানে একেবারে শুরু থেকে নতুন পণ্য উন্নয়নের কাজে যুক্ত থাকবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জাকারবার্গ বলেন, “আমাদের ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করার ধারাবাহিকতা বজায় থাকবে। নতুন ভূমিকায় উইল কী তৈরি করেন, তা দেখার জন্য আমি উচ্ছ্বসিত।”

তবে ক্যাথকার্টের নতুন দায়িত্বের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মেটা।

অন্যদিকে বিদায়ী বার্তায় ক্যাথকার্ট বলেন, “হোয়াটসঅ্যাপ এখন পর্যন্ত তার সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। আমার কাছে মনে হয়েছে, দায়িত্ব হস্তান্তরের জন্য এটাই সঠিক সময়।”

বিশ্লেষকদের মতে, হোয়াটসঅ্যাপের ইতিহাসের এমন এক সময়ে নেতৃত্ব পরিবর্তন হচ্ছে, যখন মেটা শুধু বার্তা আদান-প্রদানের সেবা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সেবা, অর্থনৈতিক লেনদেন এবং সাবস্ক্রিপশনভিত্তিক ব্যবসা সম্প্রসারণের দিকেও জোর দিচ্ছে।

গেল মাসে মেটা হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য নতুন সাবস্ক্রিপশন সুবিধা চালুর ঘোষণা দেয়। একই সঙ্গে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার জন্যও পৃথক সাবস্ক্রিপশন মডেল পরীক্ষার কথা জানায় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিজ্ঞাপননির্ভর ব্যবসা থেকে বেরিয়ে আয় উৎস বহুমুখী করাই মেটার মূল লক্ষ্য। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিপুল বিনিয়োগের ব্যয় সামাল দিতে নতুন আয়ের পথ খুঁজছে প্রতিষ্ঠানটি।

এ প্রেক্ষাপটে নতুন প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন কুনাল শাহ। তিনি ২০১৮ সালে ‘ক্রেড’ প্রতিষ্ঠা করেন। ক্রেড মূলত একটি আর্থিক প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা সময়মতো ক্রেডিট কার্ডের বিল পরিশোধের মাধ্যমে বিভিন্ন ধরনের সুবিধা ও পুরস্কার পান।

ভারতের স্টার্টআপ জগতে কুনাল শাহকে অন্যতম সফল উদ্যোক্তা হিসেবে বিবেচনা করা হয়। নতুন প্রযুক্তি উদ্ভাবন, গ্রাহককেন্দ্রিক সেবা এবং ব্যবসায়িক সম্প্রসারণে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত।

কুনাল শাহ সম্পর্কে জাকারবার্গ বলেন, “নতুন কিছু গড়ে তোলার মানসিকতা এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তাকে হোয়াটসঅ্যাপের নেতৃত্বের জন্য উপযুক্ত করে তুলেছে।”

নিয়োগের অংশ হিসেবে মেটা ক্রেডে ৯০ কোটি ডলার বিনিয়োগ করছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিনিয়োগের পর ক্রেডের বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি ডলারে পৌঁছেছে।

প্রযুক্তি খাতের পর্যবেক্ষকদের মতে, কুনাল শাহর নেতৃত্বে হোয়াটসঅ্যাপের পরবর্তী অধ্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল লেনদেন, সাবস্ক্রিপশনভিত্তিক সেবা এবং বৈশ্বিক সম্প্রসারণ আরো বেশি গুরুত্ব পেতে পারে। 

ফলে নেতৃত্বের এ পরিবর্তন শুধু ব্যক্তিগত রদবদল নয়, বরং মেটার দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনারও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।


সানা/ডিসি/আপ্র/২৩/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই