গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশে

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১০:০০ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫৪ এএম ২০২৬
আজ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশে
ছবি

ছবি সংগৃহীত

উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বুধবার (১২ আগস্ট) ঘটতে যাচ্ছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষ এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ পেলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশসহ এশিয়ার বড় একটি অংশ থেকে এটি দেখা যাবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের ওপর দিয়ে স্পেন পর্যন্ত বিস্তৃত হবে। স্পেনের বিভিন্ন অঞ্চল থেকে সূর্য প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ডের জন্য চাঁদের ছায়ায় পুরোপুরি ঢেকে যাবে।

এ ছাড়া লন্ডন, প্যারিসসহ পশ্চিম ইউরোপ, উত্তর-পশ্চিম আফ্রিকা এবং উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে গ্রহণটির আংশিক দৃশ্য দেখা যাবে। তবে বাংলাদেশ সূর্যগ্রহণের দৃশ্যমান সীমানার বাইরে থাকায় দেশের আকাশে এদিন গ্রহণের কোনো দৃশ্য দেখা যাবে না।

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা থেকে পরবর্তী সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৭ সালের ২ আগস্ট। তবে সেটিও হবে আংশিক সূর্যগ্রহণ এবং এর সর্বোচ্চ পর্যায়ে সূর্যের মাত্র ৩ দশমিক ৩ শতাংশ অংশ চাঁদের আড়ালে থাকবে। ওই দিন স্থানীয় সময় বিকেল ৫টা ১২ মিনিটে ঢাকায় গ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।

আগামী দুই দশকে ঢাকা থেকে আরো কয়েকটি আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এর মধ্যে ২০৩৪ সালের ২০ মার্চের গ্রহণটি সবচেয়ে উল্লেখযোগ্য। ওই দিন ঢাকার আকাশে সূর্যের প্রায় ৫৮ শতাংশ অংশ চাঁদের আড়ালে চলে যাবে। এছাড়া ২০৩১ সালে প্রায় ৪২ শতাংশ, ২০৩৫ সালে ৪৩ শতাংশ এবং ২০৪২ সালে প্রায় ৪৫ শতাংশ সূর্য ঢেকে যেতে দেখা যাবে।

জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তবে বাংলাদেশিদের এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের আগস্ট পর্যন্ত।

এসি/আপ্র/১২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা
১৩ সেপ্টেম্বর ২০২৬

অনিয়ন্ত্রিত এআই ঠেকাতে নিরাপত্তায় টেক জায়ান্টরা

কৃত্রিম বুদ্ধিমত্তার অবাধ বিকাশে বৈশ্বিক ঝুঁকির আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশেষ করে স্বয়ংক্রিয় এআই ব্যবস্...

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই
১০ সেপ্টেম্বর ২০২৬

যে যে উপায়ে মানবজাতিকে ধ্বংস করতে পারে এআই

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতিকে বিলুপ্ত করে দিতে পারে, এমন শঙ্কার কথা প্র...

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক
১০ সেপ্টেম্বর ২০২৬

আইফোন ১৮ প্রো-তে ক্যামেরায় বড় চমক

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের ক্যামেরায় এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে অ্যাপল। শুধু মেগা...

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে
০৯ সেপ্টেম্বর ২০২৬

নিজের ছবিকে আশির দশকের লুকে সাজাবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন জনপ্রিয় হয়ে উঠেছে আশির দশকের আদলে ছবি তৈরির প্রবণতা। কৃত্রিম বুদ্ধিমত্তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই