গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল সাতজনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৪ এএম ২০২৬
তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন, প্রাণ গেল সাতজনের
ছবি

দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে -ছবি নিউজনাইনলাইভ

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুনে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে অগ্নিকাণ্ডের এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তারাপীঠের ওই হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। তখন হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার পাশাপাশি ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় দমবন্ধ হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়। হোটেলটির নিচতলার বড় একটি অংশ আগুনে পুড়ে গেছে।

আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

হোটেলের মালিক কল্যাণ পাল আনন্দবাজার পত্রিকাকে বলেন, রাতে পাহারার দায়িত্বে থাকা কর্মীরা আগুন লাগার পরপরই অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করেন এবং বিদ্যুৎ সরবরাহের তার বিচ্ছিন্ন করেন। কিন্তু এর মধ্যেই আগুন হোটেলের সাজসজ্জায় ব্যবহৃত ফাইবারের আবরণে ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, আগুনের ধোঁয়া পাঁচতলা পর্যন্ত উঠে যায়। আতঙ্কিত অতিথিরা কক্ষ থেকে বেরিয়ে নিচে নামতে গিয়ে আগুনের মধ্যে পড়ে যান। হোটেলের পেছনের দিকে বের হওয়ার একটি দরজা থাকলেও অন্ধকারের মধ্যে অনেকে সেটি খুঁজে পাননি। ফলে তাঁরা রিসেপশনের সামনের পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করলে আগুনে দগ্ধ হন।

হোটেলের ওপরের তলাগুলোতেও অনেকে আটকা পড়েছিলেন। তবে আগুন দোতলার ওপরে ছড়িয়ে না পড়ায় তাঁরা প্রাণে বেঁচে যান।

হোটেলটির অধিকাংশ অতিথিই ছিলেন তারাপীঠ মন্দিরে পূজা দিতে আসা পুণ্যার্থী। নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দমকল বিভাগের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
সানা/আপ্র/১৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই