গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৪ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৪২ এএম ২০২৬
ইরান যুদ্ধের প্রভাবে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস
ছবি

ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধরনের পতন হয়েছে। রয়টার্স ও ইপসোসের সর্বশেষ যৌথ জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তার হার কমে তার বর্তমান মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (১৭ আগস্ট) শেষ হওয়া চার দিনব্যাপী জরিপের ফল অনুযায়ী, মাত্র ৩৩ শতাংশ মার্কিন নাগরিক হোয়াইট হাউসে ট্রাম্পের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন। বিপরীতে প্রায় ৬৪ শতাংশ উত্তরদাতা তার কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়েছেন।

চলতি মাসের শুরুর দিকে ট্রাম্পের প্রতি সমর্থনের হার ছিল ৩৫ শতাংশ। বর্তমান ৩৩ শতাংশ জনপ্রিয়তার হার তার দ্বিতীয় মেয়াদের সর্বনিম্ন এবং ২০১৭ সালের ডিসেম্বরের প্রথম মেয়াদের সর্বনিম্ন রেটিংয়ের সমান।

জরিপে অংশ নেওয়া প্রায় ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বা সংঘাত দীর্ঘস্থায়ী হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথে ব্যাঘাত ঘটায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে মার্কিন পরিবারগুলোর ওপর।

আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জ্বালানি ও অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধি রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চাপ আরো বাড়িয়েছে।

এদিকে নিউইয়র্কে এক সমাবেশে ট্রাম্প বলেছেন, একটি বিপজ্জনক দেশকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখতে কিছুটা বেশি দামে পেট্রোল কেনা যুক্তিসংগত। তবে জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচজন মার্কিন নাগরিকের মধ্যে মাত্র একজন মনে করেন, ইরানের সঙ্গে সংঘাতের জন্য এই মূল্য দেওয়া যৌক্তিক।

অর্থনীতি পরিচালনার ক্ষেত্রেও চলতি মাসে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের প্রতি ভোটারদের আস্থা বেড়েছে। জরিপে ৩৮ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনায় ডেমোক্র্যাটদের প্রতি আস্থা জানিয়েছেন। বিপরীতে রিপাবলিকানদের ওপর আস্থা প্রকাশ করেছেন ৩৫ শতাংশ ভোটার।

ট্রাম্পের অন্যতম প্রধান রাজনৈতিক অবস্থান কঠোর অভিবাসন নীতির ক্ষেত্রেও রিপাবলিকানদের জনসমর্থন আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জরিপে উঠে এসেছে।

অনলাইনে দেশজুড়ে পরিচালিত রয়টার্স ও ইপসোসের এই জরিপে ১ হাজার ১৬৬ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক মতামত দিয়েছেন। জরিপের ফলাফলে প্রায় ৩ শতাংশ পয়েন্টের সম্ভাব্য ভুলের সীমা রয়েছে বলেও জানানো হয়েছে।

এসি/আপ্র/১৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই