গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুদ্ধ ও কূটনীতিতে ইরান জিতেছে, দাবি আরাঘচির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:০৮ এএম ২০২৬
যুদ্ধ ও কূটনীতিতে ইরান জিতেছে, দাবি আরাঘচির
ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হাল ছেড়ে দিয়ে ‘সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান জানানোর একদিন পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, ইরান যুদ্ধ ও কূটনীতি-দুই ক্ষেত্রেই জয়ী হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় আরাঘচি বলেন, যারা শুরুতেই তেহরানের ‘শর্তহীন আত্মসমর্পণ’ দাবি করেছিল, যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যেই তারাই আলোচনায় বসার জন্য অনুরোধ করতে শুরু করে। ইরানের তাসনিম বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

আরাঘচি বলেন, বিশ্বের বিভিন্ন পক্ষ ইরানের ওপর হামলা চালিয়েছিল। বিশ্বের কথিত সবচেয়ে বড় সামরিক শক্তি, সামরিক শক্তির দাবিদার একটি সেনাবাহিনী এবং অঞ্চলের ভেতরে-বাইরে প্রায় সব পশ্চিমা দেশের পাশাপাশি আরো কয়েকটি রাষ্ট্রের সমর্থনের বিপরীতে ইরান টানা কয়েক দিন প্রতিরোধ গড়ে তুলেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যারা তেহরানের কাছে শর্তহীন আত্মসমর্পণ চেয়েছিল, যুদ্ধ শুরুর অল্প সময়ের মধ্যেই তারা আলোচনার জন্য আকুতি জানাতে শুরু করে।

তিনি বলেন, তেহরান শুরুতে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। যতক্ষণ পর্যন্ত অপরপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত এবং ইরানের শর্ত মেনে আলোচনায় বসতে রাজি না হয়েছে, ততক্ষণ ইরান লড়াই চালিয়ে গেছে।

ইরানের অবস্থান ব্যাখ্যা করে আরাঘচি বলেন, ‘আমরা শক্তি দিয়ে লড়েছি এবং শক্তি দিয়ে আলোচনা করেছি।’ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাঁকে বলেছেন, ইরান যুদ্ধ ও কূটনীতি-উভয় ক্ষেত্রেই বিজয়ী হয়েছে বলে তিনি দাবি করেন।
সানা/আপ্র/১৮/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই