গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরো জোরদার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৩৮ এএম ২০২৬
শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরো জোরদার
ছবি

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি করিডরটির সুরক্ষায় আরো নিরাপত্তাকর্মী মোতায়েন এবং নজরদারি বাড়ানো হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের ফ্রন্টিয়ার সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত ভারতের আধা সামরিক বাহিনী সশস্ত্র সীমা বল।

অমিত শাহ বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে জমি দেওয়ার অনুরোধ করা হলেও তা দেওয়া হয়নি। তাঁর দাবি, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে এবং বর্তমান মুখ্যমন্ত্রী শিলিগুড়ি করিডরের নিরাপত্তার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে জমি দিয়েছেন।

তিনি বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজও আরো এগিয়ে নেওয়া হবে। অমিত শাহের ভাষ্য অনুযায়ী, সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য মোট ১ হাজার ১২৯ একর জমি দেওয়ার বিষয়টি এগিয়েছে। এর মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশগুলোতে কাঁটাতারের বেড়া নির্মাণ আরো জোরদার করা হবে।

অমিত শাহ আরো জানান, শিলিগুড়িতে ৮০ একর জমির ওপর উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি অরক্ষিত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ চলবে।

শিলিগুড়ি করিডর ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থলপথ। কৌশলগত গুরুত্বের কারণে অঞ্চলটির সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারত সরকার নিয়মিত নজরদারি ও অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আসছে। এর আগে জুলাই মাসেও অমিত শাহ শিলিগুড়ি এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তি ও অবকাঠামো পরিদর্শন করেন এবং সীমান্তে নিরাপত্তা আরো শক্তিশালী করার কথা জানান।

অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার পর জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ স্তোত্র গাওয়া নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পূর্ণাঙ্গ স্তোত্রটি গাওয়া হয়নি। চলতি বছরের স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম’ গাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

অমিত শাহ তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গে যান। তাঁর এবারের সফরের অন্যতম প্রধান বিষয় ছিল শিলিগুড়ি করিডরসহ উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা পর্যালোচনা। সফরের অংশ হিসেবে তিনি সশস্ত্র সীমা বলের ফ্রন্টিয়ার সদর দপ্তরে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে শিলিগুড়িতে সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠকেও অমিত শাহ অংশ নেন। সেখানে ভারত-বাংলাদেশ সীমান্ত, অনুপ্রবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। 
সানা/আপ্র/২১/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই