গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গান্ধীর হাতে লেখা ৬৮৮ বার্তা বিক্রি ১৬ কোটি রুপিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:৪২ এএম ২০২৬
গান্ধীর হাতে লেখা ৬৮৮ বার্তা বিক্রি ১৬ কোটি রুপিতে
ছবি

ছবি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজের হাতে লেখা ৬৮৮টি দুর্লভ বার্তা ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছে। ভারতের একটি নিলোামে বিক্রি হওয়া কোনো ভারতীয় ঐতিহাসিক নথির ক্ষেত্রে এটিকে বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলোাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।

গান্ধী তার ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা আন্দোলনের সহযোদ্ধা আনন্দ টি হিঙ্গোরানিকে উদ্দেশ্য করে এসব বার্তা লিখেছিলেন। ১৯৪৪ সালের ২০ নভেম্বর থেকে ১৯৪৬ সালের ১০ অক্টোবরের মধ্যে লেখা বার্তাগুলো পরে সংকলন করে ‘আ থট ফর দ্য ডে’ নামে একটি বই প্রকাশ করা হয়।

আনন্দ হিঙ্গোরানির স্ত্রী বিদ্যার মৃত্যুর পর তিনি গভীর শোক ও একাকিত্বে ভেঙে পড়েছিলেন। একই সময়ে কানে কম শোনার সমস্যার জন্য তিনি প্রাকৃতিক চিকিৎসা নিচ্ছিলেন। বন্ধুর এমন কঠিন সময়ে গান্ধী তার পাশে দাঁড়ান। হিঙ্গোরানির একাকিত্ব দূর করতে তিনি প্রতিদিন নিজের হাতে একটি করে ছোট উপদেশ বা ভাবনা লিখে পাঠাতেন।

স্যাফরনআর্টের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মিনাল ভাজিরানি বলেন, গান্ধী প্রতিদিনের ব্যস্ততার মধ্য থেকেও কিছতা সময় বের করে হিঙ্গোরানির জন্য এসব ভাবনা লিখতেন। হিঙ্গোরানি সেগুলো সংগ্রহ, সংরক্ষণ ও অনুলিপি করতেন। পরে প্রকাশের জন্য লেখাগুলো প্রস্তুত করা হয়।

এই ৬৮৮টি বার্তায় গান্ধীর দর্শন ও আদর্শের নানা দিক উঠে এসেছে। এর মধ্যে রয়েছে সত্য, অহিংসা, আত্মনিয়ন্ত্রণ, লোভহীনতা, নির্ভীকতা, ধর্মীয় সমতা, প্রার্থনা, সেবা, শ্রম, কর্তব্য, নীরবতা, বিবেক, আত্মোপলব্ধি ও ঈশ্বরের সন্ধান। এ ছাড়া ১৯৩০ ও ১৯৩১ সালের দিকে লেখা নয়টি চিঠির একটি দলিলও নিলোামে তোলা হয়। এসব চিঠিতে আনন্দ ও বিদ্যার বিয়ে, পরিবারের অমত, আর্থিক স্বাধীনতা এবং পারিবারিক বাধ্যবাধকতা নিয়ে গান্ধীর মতামত উঠে এসেছে।

হিঙ্গোরানি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে গান্ধীর এসব লেখা ও অন্যান্য সামগ্রী সংরক্ষণ করে আসছিল। স্যাফরনআর্ট ‘গান্ধী: ফ্রম দ্য কালেকশন অব আনন্দ টি হিঙ্গোরানি’ নামে মোট ৮৬টি সামগ্রীর নিলোাম আয়োজন করে।

নিলোামের আগে ৬৮৮টি হাতে লেখা বার্তার মূল্য ১৫ কোটি থেকে ২৫ কোটি রুপি নির্ধারণ করা হয়েছিল। শেষ পর্যন্ত সেগুলো ১৬ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়, যা প্রায় ১২ লাখ ব্রিটিশ পাউন্ডের সমান।

নিলোামের অন্যান্য উল্লেখযোগ্য সামগ্রীর মধ্যে ছিল ‘মেসেজ অন গড’ নামে তিনটি পাণ্ডুলিপি ও চিঠির সংগ্রহ। ঈশ্বর ও ভগবদ্গীতা নিয়ে গান্ধীর দর্শনসংবলিত এ সংগ্রহ বিক্রি হয় ১ কোটি ৬৮ লাখ রুপিতে।

গান্ধীর বহনযোগ্য বাক্সে রাখা একটি চরকা, যার সঙ্গে চরকায় সুতা কাটার আধ্যাত্মিক অনুশীলন নিয়ে লেখা দুটি চিঠি ছিল, বিক্রি হয়েছে ১ কোটি ২ লাখ রুপিতে। লেখার টেবিলে বসা গান্ধীর একটি সই করা ছবি বিক্রি হয়েছে ৭৮ লাখ রুপিতে। অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে তার লেখা চিঠি ও পোস্টকার্ডের সংগ্রহ বিক্রি হয়েছে ৫৮ লাখ রুপিতে। তবে নিলামের পর গান্ধীর ব্যক্তিগত চিঠি ও ঐতিহাসিক সামগ্রী হাতবদল হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইতিহাসবিদদের অনেকে।

দিল্লির ন্যাশনাল গান্ধী মিউজিয়ামের পরিচালক এ আনামালাই এ নিলোামকে গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, গান্ধীর চিঠি ও ব্যক্তিগত সামগ্রী শুধু কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়; এগুলো ভারতের সাধারণ ঐতিহ্য ও ইতিহাসের অংশ। এসব উপাদান এমনভাবে সংরক্ষণ করা উচিত, যাতে ভারতসহ বিশ্বের মানুষ সেগুলো দেখতে, পড়তে এবং সেখান থেকে শিক্ষা নিতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক এসব উপাদান নিলোামে বিক্রি না করে জাদুঘরে দান করার আহ্বানও জানান তিনি। তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৮/২০২৬

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই