গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাপে পড়ে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিলো নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:৩২ এএম ২০২৬
চাপে পড়ে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দিলো নেপাল
ছবি

ছবি সংগৃহীত

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় উদ্ধারকাজে বিদেশি বাহিনীর অংশগ্রহণের প্রস্তাব নাকচ করার কয়েক ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে দেশটির সরকার। এখন নির্দিষ্ট কিছু এলাকায় বিদেশি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞদের সীমিতভাবে কাজ করার অনুমতি দেওয়া হবে।

গত ২৬ আগস্ট বুধবার ভোতিকোশি ও এর শাখানদী লেহন্দে নদীর একটি প্রাকৃতিক জলাধার বা ব্যারিয়ার হ্রদের বাঁধ ভেঙে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। এতে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী রাসুয়া জেলা এবং সীমান্তের অপর পাশে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। লাখ লাখ ঘনমিটার পানির সঙ্গে কাদা, পাথর ও নানা ধরনের ধ্বংসাবশেষ ভেসে এসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কাঠমান্ডু ও বেইজিংয়ের হিসাব অনুযায়ী, আকস্মিক বন্যায় নেপালে ১ হাজার ৯২৪ জন এবং তিব্বতে ৫৫৮ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে নেপালি ও তিব্বতি নাগরিকদের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়াসহ ৩৫টি দেশের প্রায় ৮০০ বিদেশি নাগরিক রয়েছেন।

বন্যার পর নেপালের উদ্ধারকারী বাহিনীকে সহযোগিতার জন্য ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ কাঠমান্ডুর কাছে উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দেয়। তবে নেপাল শুরুতে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে। দেশটির পক্ষ থেকে বলা হয়, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার মতো পর্যাপ্ত দক্ষতা নেপালের নিজস্ব উদ্ধারকারী বাহিনীর রয়েছে।

শুক্রবার দুপুরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব পাওয়া স্বাভাবিক। তবে নেপালের উদ্ধারকারী বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে এবং এই মুহূর্তে বিদেশি উদ্ধারকারী দলের সহযোগিতার প্রয়োজন নেই।

কিন্তু তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই অবস্থান পরিবর্তনের কথা জানায় নেপাল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ‘কাঠমান্ডু পোস্টকে’ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বিদেশি অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং বিশেষজ্ঞদের প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ব্যাপক চাপ এসেছে। কারণ, বন্যায় বিভিন্ন দেশের নাগরিকও নিখোঁজ হয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, নির্দিষ্ট কিছু এলাকায় সীমিত সংখ্যক বিদেশি বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দলকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এর ফলে নেপাল প্রথমে বিদেশি সহায়তা প্রত্যাখ্যান করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে নির্দিষ্ট এলাকায় বিদেশি উদ্ধারকারী ও বিশেষজ্ঞদের কাজের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

এসি/আপ্র/২৯/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই