গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ড্রোন হামলার পর ইউক্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২ পিএম, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ০৭:১২ এএম ২০২৬
ড্রোন হামলার পর ইউক্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৭
ছবি

ছবি সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান তইমুর তাকাচেঙ্কো শনিবার (২৯ আগস্ট) হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, এখন পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর এ সংখ্যা চূড়ান্ত নয়, এটি বাড়তে পারে।’

তিনি নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার একটি ড্রোন ওই গুদামে আঘাত হানার পর সেখানে বিস্ফোরণ ঘটে। এতে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুদামটিতে অস্ত্র বা বিস্ফোরক মজুত ছিল। তবে বিষয়টি নিশ্চিত করেননি জেলেনস্কি। তিনি বলেন, কোনো আবাসিক এলাকা বা বাড়িতে অস্ত্র কিংবা বিস্ফোরক রাখা উচিত নয়। ওই গুদামে এ ধরনের কোনো সামগ্রী ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের দাবি, কিয়েভের একটি অস্ত্রের গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেখানে ড্রোন উৎপাদনের উপকরণ মজুত ছিল।

এদিকে, গত কয়েকদিন ধরে কিয়েভে হামলার তীব্রতা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেন রাশিয়ার বাণিজ্যিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর পর এর জবাবে মস্কোও বাণিজ্যিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসি/আপ্র/২৯/০৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই