গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৬৭৩ হীরাখচিত মিসরের রানির হার জাদুঘর থেকে চুরি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২৬ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ০১:১৪ এএম ২০২৬
৬৭৩ হীরাখচিত মিসরের রানির হার জাদুঘর থেকে চুরি
ছবি

হীরাখচিত সেই হার গলায় মিসরের রানি নাজলি (ডানে)। ১৯৩৯ সালে কায়রোতে রাজকুমারী ফাওজিয়ার বিয়েতে তিনি হারটি পরেছিলেন। ছবিতে আরো রয়েছেন (বাঁ থেকে) রানি ফারিদা, রাজা ফারুক ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ -ছবি বেটম্যান আর্কাইভ থেকে

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে মিসরের প্রয়াত রানি নাজলির ব্যবহৃত ৬৭৩টি হীরাখচিত একটি মূল্যবান হার চুরি হয়েছে। প্রায় ২০০ ক্যারেট ওজনের ঐতিহাসিক হারটি গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে দর্শনার্থীদের চোখের সামনেই চুরি করা হয়।

ভিয়েনার মিউজিয়াম অব অ্যাপ্লায়েড আর্টসে বিশেষ প্রদর্শনী চলাকালে সাধারণ দর্শনার্থীর বেশে দুই ব্যক্তি জাদুঘরে প্রবেশ করেন। টিকিট কেটে প্রবেশ করা ওই দুজনের মুখে কোনো মুখোশও ছিল না। জাদুঘরে ঢুকেই তারা সরাসরি মূল প্রদর্শনী কক্ষে যান। সেখানে হাতুড়ি দিয়ে কাচের সুরক্ষাবাক্স ভেঙে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হারটি নিয়ে পালিয়ে যান। আকস্মিক ও দ্রুতগতির এ ঘটনায় উপস্থিত দর্শনার্থীরা কিছু বুঝে ওঠার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

ভিয়েনা পুলিশ অপরাধীদের ধরতে প্রশিক্ষিত কুকুর ও বিশেষ দল নিয়ে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি ঘটনার দৃশ্যধারণ করা নিরাপত্তা ক্যামেরার ভিডিও প্রকাশ করে তাদের শনাক্তে জনসাধারণের সহায়তা চাওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কোনো আন্তর্জাতিক অপরাধী চক্রের হয়ে ভাড়াটে সদস্যরা হারটি চুরি করে থাকতে পারেন বলে তদন্তকারীরা ধারণা করছেন। ঘটনার পর প্রদর্শনীটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

১৯৩৯ সালে মিসরের তৎকালীন রানি নাজলি তাঁর মেয়ে রাজকুমারী ফাওজিয়ার বিয়েতে হারটি পরেছিলেন। ফাওজিয়ার বিয়ে হয়েছিল ইরানের তৎকালীন যুবরাজ মোহাম্মদ রেজা পাহলভির সঙ্গে। বিশ্বখ্যাত ফরাসি অলংকার নির্মাতা ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস হারটি তৈরি করেছিল। ২০১৫ সালে নিলোামে হারটি প্রায় ৪৩ লাখ ডলারে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫০ কোটির বেশি টাকায় বিক্রি হয়।

সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন জাদুঘরে মূল্যবান শিল্পকর্ম ও প্রাচীন গয়না চুরির ঘটনা বেড়েছে। ইউরোপের পুলিশ সংস্থা ইউরোপোল সতর্ক করে জানিয়েছে, অপরাধীরা বড় হাতুড়ি ও কুড়াল ব্যবহার করে দ্রুত জাদুঘরে হামলা ও চুরি চালাচ্ছে। সূত্র: দ্য গার্ডিয়ান


সানা/ডিসি/আপ্র/৩০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই