গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মুসলিমদের ভারতে জায়গা নেই ভাবলে হিন্দু থাকা যাবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:৩৮ এএম ২০২৬
মুসলিমদের ভারতে জায়গা নেই ভাবলে হিন্দু থাকা যাবে না
ছবি

ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

ভারতের কোনো হিন্দু যদি মনে করেন দেশটিতে মুসলিমদের কোনো স্থান নেই, তাহলে তিনি আর হিন্দু থাকবেন না বলে মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত।

শনিবার (২৯ আগস্ট) নিউইয়র্কে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। মুসলিমদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ তুলে ভাগবত বলেন, তাঁকে প্রশ্ন করা হয়েছিল-ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হলে মুসলিমদের দেশ থেকে বের করে দেওয়া হবে কি না।

জবাবে তিনি বলেন, হিন্দু রাষ্ট্র হলেও মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়া হবে না। কোনো হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিমদের জায়গা নেই, তাহলে তিনি আর হিন্দু থাকবেন না।

ভাগবত আরো বলেন, হিন্দু হিসেবে পরিচয় দিতে হলে বিশ্বাস করতে হবে যে সব পথ একই লক্ষ্যের দিকে নিয়ে যায় এবং প্রত্যেক মানুষের মর্যাদা রয়েছে। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই বলেও তিনি মন্তব্য করেন।

নিউইয়র্কে তাঁর অনুষ্ঠান নিয়ে কয়েকটি মানবাধিকার সংগঠন আপত্তি জানিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি অনুষ্ঠানে অংশ নেন।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতের প্রভাবশালী হিন্দুত্ববাদী সংগঠন। সংগঠনটির সঙ্গে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের আদর্শিক সম্পর্ক রয়েছে। ভারতে হিন্দুত্ববাদ ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে সংগঠনটির ভূমিকা দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের বিষয়। সূত্র: দ্য হিন্দু


সানা/ডিসি/আপ্র/৩০/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই