গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তদন্তের পর চীনের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৫২ এএম ২০২৬
তদন্তের পর চীনের দুই শীর্ষ জেনারেল অপসারিত
ছবি

সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউশিয়া এবং সদস্য ও জয়েন্ট স্টাফ বিভাগের প্রধান লিউ ঝেনলি -ছবি রয়টার্স থেকে

শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগে তদন্তের পর চীনের রাষ্ট্রীয় কেন্দ্রীয় সামরিক কমিশন থেকে দুই শীর্ষ জেনারেলকে অপসারণ করা হয়েছে। তাঁরা হলেন কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউশিয়া এবং সদস্য ও জয়েন্ট স্টাফ বিভাগের প্রধান লিউ ঝেনলি।

শুক্রবার (২৮ আগস্ট) তাঁদের অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ঝ্যাং ইউশিয়া ছিলেন চীনের সামরিক কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য। লিউ ঝেনলি সামরিক অভিযান পরিকল্পনার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

চীনের সরকারি ঘোষণায় তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগে তদন্তের কথা বলা হয়েছে। গত জানুয়ারিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল।

অপসারণের পর রাষ্ট্রীয় কেন্দ্রীয় সামরিক কমিশনে প্রেসিডেন্ট শি জিনপিংসহ মাত্র দুজন সক্রিয় সদস্য অবশিষ্ট রয়েছেন। জাতীয় গণকংগ্রেসের হালনাগাদ সদস্য তালিকাতেও ঝ্যাং ও লিউয়ের নাম নেই।

২০১২ সাল থেকে শি জিনপিংয়ের নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযানের অন্যতম লক্ষ্য চীনের সামরিক বাহিনী। গত কয়েক বছরে বহু শীর্ষ সামরিক কর্মকর্তা তদন্তের মুখে পড়েছেন এবং পদ হারিয়েছেন। দুই জেনারেলের অপসারণকে সেই চলমান শুদ্ধি অভিযানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ২০২০ সালের চীন-ভারত সীমান্ত সংঘর্ষের সময় ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের নেতৃত্ব দেওয়া ঝাও জংছি-র সদস্যপদও চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শক সংস্থা বাতিল করেছে। তবে তাঁকে সরানোর কারণ প্রকাশ করা হয়নি। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/৩১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই