গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে শুরু তেল উত্তোলন, জাগলো নতুন আশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:০২ এএম ২০২৬
পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে শুরু তেল উত্তোলন, জাগলো নতুন আশা
ছবি

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বাইগাছিতে রাষ্ট্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশনের প্রকল্প থেকে প্রথম ধাপে প্রায় ১২ হাজার লিটার অপরিশোধিত তেল উত্তোলন করা হয়েছে -ছবি সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ভারতের পশ্চিমবঙ্গে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলন শুরু হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বাইগাছিতে রাষ্ট্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশনের প্রকল্প থেকে প্রথম ধাপে প্রায় ১২ হাজার লিটার অপরিশোধিত তেল উত্তোলন করা হয়েছে। উত্তোলিত তেল ট্যাংকারে করে হলদিয়া পেট্রোকেমিক্যালসে পাঠানো হয়েছে।

২০১৯ সালে অশোকনগরে প্রাকৃতিক খনিজ সম্পদের সন্ধান পাওয়ার পর তৎকালীন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উদ্যোগে উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছিল। তবে জমি হস্তান্তরসংক্রান্ত সমস্যায় কিছুদিন পর প্রকল্পটি বন্ধ হয়ে যায়। পরে সমস্যাগুলোর সমাধান করে ২০২৬ সালে বাইগাছিতে ফের বাণিজ্যিক উত্তোলন শুরু হয়।

ওএনজিসি জানিয়েছে, মাটির প্রায় ২ হাজার ৩৯৬ মিটার গভীর থেকে তেল উত্তোলন করা হচ্ছে। দৈনিক ১৫ থেকে ২০ ঘনমিটার, অর্থাৎ ১৫ থেকে ২০ হাজার লিটার তেল উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তেলক্ষেত্রটিতে মোট ছয়টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে চারটি তেলের এবং দুটি গ্যাসের জন্য।

ওএনজিসির পরিচালক ওমপ্রকাশ সিনা বলেন, পরীক্ষামূলক উত্তোলনের সময় কিছু সমস্যা চিহ্নিত হলেও বর্তমানে পাওয়া তেলের মান আগের তুলনায় ভালো। ভারতের প্রয়োজনীয় তেলের ৮৫ থেকে ৯০ শতাংশ এবং গ্যাসের প্রায় ৫০ শতাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই দেশীয় উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানোই লক্ষ্য।

তিনি জানান, উত্তোলিত অপরিশোধিত তেলের সঙ্গে থাকা পানি আলাদা করে তা শোধনাগারে পাঠানো হবে। বাইগাছির তেলের এপিআই গ্র্যাভিটি ৪০ থেকে ৪১, যা মানের দিক থেকে ভারতের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র বোম্বে হাইয়ের তেলের সঙ্গে তুলনীয়।

অশোকনগরের বিধায়ক সুময় হীরা বলেন, তেল উত্তোলনের ফলে এলাকায় উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
সানা/আপ্র/৩১/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই