গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আবুধাবির নিলামে বাজপাখির ছানার দাম ৫ কোটি ৩৫ লাখ টাকা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪১ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৫:৩১ এএম ২০২৬
আবুধাবির নিলামে বাজপাখির ছানার দাম ৫ কোটি ৩৫ লাখ টাকা
ছবি

আবুধাবিতে নিলামে রেকর্ড দামে এ সাদা বাজপাখি বিক্রি হয়েছে -ছবি আমিরাত নিউজ এজেন্সির ভিডিও থেকে

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহণ প্রদর্শনীতে একটি বিরল প্রজাতির সাদা বাজপাখির ছানা ১৫ লাখ দিরহামে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৫ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

রোববার (৩০ আগস্ট) প্রদর্শনীর পঞ্চম ধাপের নিলামে রেকর্ড দামে বিক্রি হয় পাখিটি। প্রতি দিরহাম ৩৩ দশমিক ৫৭ টাকা হিসাবে এর মূল্য দাঁড়ায় ৫ কোটি ৩৫ লাখ টাকার বেশি।

এবারের নিলামে রেকর্ড মূল্য পাওয়া বাজপাখির ছানাটি ‘আলট্রা হোয়াইট পিওর গির গারমুশা’ প্রজাতির। যুক্তরাষ্ট্রের ‘মার্ক মগলিচ’ খামারে জন্ম নেওয়া পাখিটির ধবধবে সাদা পালক ও সুঠাম দেহ নিলামে অংশ নেওয়া সংগ্রাহক ও পাখিপ্রেমীদের নজর কাড়ে। পাখিটির ওজন প্রায় ১ কেজি। ডানা মেলা অবস্থায় দৈর্ঘ্য ও প্রস্থ ১৬ দশমিক ৫ ইঞ্চি করে।

সংযুক্ত আরব আমিরাতের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে বাজপাখি পালন বা ‘ফ্যালকনরি’ ওতপ্রোতভাবে জড়িত। হাজার বছর ধরে চলে আসা এ ঐতিহ্য উদ্যাপন করতেই প্রতিবছর আন্তর্জাতিক এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ প্রধান নির্বাহী হুমাইদ মাতার আল ধাহেরি বলেন, এ রেকর্ড মূল্য আন্তর্জাতিক বাজারে প্রদর্শনীর নিলামের গুরুত্ব বৃদ্ধির প্রমাণ। একই সঙ্গে এটি বাজপাখি পালনের বৈশ্বিক রাজধানী হিসেবে আবুধাবির অবস্থান আরো শক্ত করেছে।

তাঁর মতে, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ ঐতিহ্য ধরে রাখা ও বিশ্বমঞ্চে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এটি শুধু বাণিজ্য নয়, মধ্যপ্রাচ্যের ঐতিহ্য সংরক্ষণেরও একটি অনন্য নিদর্শন। তথ্যসূত্র: গালফ নিউজ
সানা/আপ্র/৩১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই