গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু ৯১৯, নিখোঁজ প্রায় ৪৮০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৯:৩০ এএম ২০২৬
নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু ৯১৯, নিখোঁজ প্রায় ৪৮০০
ছবি

বন্যায় সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নেপালের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা কর্মীরা -ফাইল ছবি

নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪ হাজার ৮০০ মানুষ। এর মধ্যে নেপালেই ৯০৩ জনের মৃত্যু এবং ৪ হাজার ২৪৭ জন নিখোঁজ রয়েছেন। চীনের তিব্বত অঞ্চলে মারা গেছেন আরো ১৬ জন এবং নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন।

দুর্যোগের ষষ্ঠ দিনে সোমবারও (৩১ আগস্ট) দুর্গম পাহাড়ি এলাকা, নদী ও জনবসতিতে আটকে পড়াদের উদ্ধারে ব্যাপক অভিযান চলছে। বিশেষ করে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা শত শত মানুষের সন্ধান ও উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেপালের কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩৩ জন কর্মী নিখোঁজ রয়েছেন।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাবে, দেশটিতে নিখোঁজ ৪ হাজার ২৪৭ জনের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক। তিব্বতে নিখোঁজ ৫৪৬ জনের মধ্যে ২৬১ জন বিদেশি। ফলে দুই দেশের হিসাবে মোট নিখোঁজ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৯৩ জন এবং বিদেশি নাগরিকের সংখ্যা ৮৫৩।

সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক: বন্যায় সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে নেপালের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা কর্মীরা। প্রবল স্রোত, কাদা, পাথর ও ধ্বংসাবশেষে সুড়ঙ্গগুলোর প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকারীরা খননযন্ত্র, নিয়ন্ত্রিত বিস্ফোরণ ও আলোর সরঞ্জাম ব্যবহার করে সুড়ঙ্গের পথ পরিষ্কার করে আটকে পড়াদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। চীন ও ভারত থেকেও বিশেষজ্ঞরা উদ্ধারকাজে সহায়তা করছেন।

দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু এবং নদীর পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে। এর মধ্যেও সেনাবাহিনী, স্থানীয় উদ্ধারকারী দল এবং বিদেশি সহায়তাকারীরা বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

হিমবাহ ধস থেকেই ভয়াবহ বন্যা: গত ২৬ আগস্ট হিমালয়ের উচ্চভূমিতে হিমবাহের একটি বড় অংশ ধসে পড়ার পর এই বিপর্যয়ের সূত্রপাত। প্রায় ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় হিমবাহের নিচের অংশের বড় একটি খণ্ড ভেঙে প্রায় ১ হাজার ২০০ মিটার নিচে নেমে আসে। বিপুল পরিমাণ বরফ, পাথর ও মাটি নদীতে গিয়ে পড়ায় সৃষ্ট বাধা ভেঙে হঠাৎ প্রবল জলস্রোত নেমে আসে।

এই বরফ-পাথরের ধসের ফলে সৃষ্ট ভূকম্পনসদৃশ কম্পন ৫ দশমিক ২ মাত্রার ভূকম্পন হিসেবে রেকর্ড হয়। তবে এটি কোনো ভূমিকম্পের কারণে ঘটেনি; ভূমিধসের নিজস্ব শক্তিতেই ওই ভূকম্পনসদৃশ সংকেত তৈরি হয়েছিল বলে পরবর্তী বিশ্লেষণে জানা গেছে।

প্রচণ্ড স্রোত, কাদা ও পাথর নেপালের রসুয়া, নুয়াকোট, ধাদিং, কাভ্রে ও কাঠমান্ডু উপত্যকার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। ধ্বংস হয়েছে ঘরবাড়ি, সেতু ও সড়ক। তিব্বতের সীমান্তবর্তী গিরং এলাকাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্যোগের পর থেকে নেপালের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হেলিকপ্টার, সেনা সদস্য, স্থানীয় উদ্ধারকারী দল ও আন্তর্জাতিক সহায়তাকারীরা সমন্বিতভাবে কাজ করছেন।

এদিকে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। হিমবাহের অস্থিতিশীলতা এবং নতুন করে পানি জমে সৃষ্ট হ্রদ উপচে পড়ার ঝুঁকিতে রয়েছে কিছু এলাকা। ফলে উদ্ধার ও ত্রাণকাজের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বসতিগুলো থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

বিপর্যস্ত এলাকাগুলোতে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো অনেক জায়গায় উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। ফলে নিখোঁজ মানুষের প্রকৃত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র আরো স্পষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: এপি ও রয়টার্স
সানা/আপ্র/৩১/৮/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই