গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমিরাতে বাংলাদেশিদের ভিক্ষাবৃত্তি, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:১১ এএম ২০২৬
আমিরাতে বাংলাদেশিদের ভিক্ষাবৃত্তি, ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত
ছবি

ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। আইন অনুযায়ী, ভিক্ষা করতে গিয়ে আটক হলে কারাদণ্ডের পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোর বিধান রয়েছে।

কঠোর বিধিনিষেধের মধ্যেও দেশটিতে বিভিন্ন দেশের নাগরিকদের ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিক সংকটে থাকা কয়েকটি দেশের নাগরিকদের পাশাপাশি আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের একশ্রেণির নাগরিকও এ কর্মকাণ্ডে জড়িত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

আমিরাত সরকারের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা বন্ধ ও বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের পেছনে অনিয়ন্ত্রিত ভিক্ষাবৃত্তিও অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের একটি অংশের এমন কর্মকাণ্ডের কারণে বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন ও সাধারণ প্রবাসীরা। এমনকি ছুটিতে দেশে যাওয়ার পর কারও কারও ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, ভিক্ষাবৃত্তিতে জড়িতদের অনেকেই বৈধ আবাসন সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে আমিরাতে বসবাস করছেন। সাহায্যের আবেদনকে কাজে লাগিয়ে তারা ভিক্ষাবৃত্তিকে আয়ের উৎস হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।

কেউ মায়ের চিকিৎসা, কেউ বোনের বিয়ে, আবার কেউ স্ত্রী-সন্তানের অসুস্থতার কথা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেন। এ ছাড়া একশ্রেণির ব্যক্তি ধর্মীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন মাদরাসা বা প্রতিষ্ঠানের নামে চাঁদা ও সাহায্য সংগ্রহ করেন বলেও অভিযোগ রয়েছে।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ বাংলাদেশি প্রবাসীরা। তাদের অভিযোগ, আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধসহ বিভিন্ন বিষয়ে প্রশাসনিক আলোচনা হলেও আইন লঙ্ঘনকারী এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে।

প্রবাসীদের মতে, গুটিকয়েক মানুষের কর্মকাণ্ডের দায় পুরো বাংলাদেশি সম্প্রদায়ের ওপর পড়ছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আমিরাতে বসবাসরত প্রায় ১০ লাখ বাংলাদেশি প্রবাসীও ভোগান্তি ও অনিশ্চয়তার ঝুঁকিতে পড়ছেন।

এসি/আপ্র/০৩/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই