গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:১০ এএম ২০২৬
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০
ছবি

ছবি সংগৃহীত

বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে ৩০ কিলোমিটার দূরে ভিয়াকা শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরো জানায়, বিস্ফোরক রাসায়নিক মজুত রাখা একটি স্থাপনায় স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এর মূল কারণ এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুতে এর সূত্রপাত হয়েছে।

ভিয়াকা শহরের হেলথ ডিরেক্টর রিটা নেব্রাস্কা স্থানীয় একটি টিভি চ্যানেলকে বলেন, ১০-১৫ জনের মতো মারা গেছে। আরো ৬২ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।

তিনি আরো জানান, আহতদের মধ্যে ১৪ জনকে লা পাজের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে থার্ড ডিগ্রি বার্ন থাকা একটি মেয়েও আছে।

পুলিশ জানিয়েছে, অর্ধশতাধিক মানুষ এ ঘটনায় আহত হয়েছেন এবং আশপাশে থাকা একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলথ ডিরেক্টর নেব্রাস্কা জানান, এখনো আগুন পুরোপুরি নেভানো যায়নি এবং আরো বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। বাসিন্দাদের ঘটনাস্থলের ১৫০ মিটারের বেশি দূরত্বে থাকার অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

এসি/আপ্র/০৫/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই