গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৮ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৫:৩৯ এএম ২০২৬
ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১
ছবি

ছবি সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো অন্তত ছয়জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির হামেদান-সানানদাজ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী একটি জ্বালানি ট্যাংকার বহনকারী লরির ব্রেক বিকল হয়ে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরিত হয়।

ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানানদাজের গভর্নর জানান, লরিটির ব্রেক ব্যবস্থায় মারাত্মক কারিগরি ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ইরানে যাত্রীবাহী বাস ও জ্বালানি ট্যাংকারের এমন বিধ্বংসী দুর্ঘটনা এটিই প্রথম নয়। ২০১৮ সালেও সানানদাজ এলাকায় যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকা একটি বাসকে চলন্ত ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। জরাজীর্ণ সড়ক, অনিয়ন্ত্রিত ওভারটেকিং ও মেয়ারোত্তীর্ণ গণপরিবহনের কারণে দেশটির সড়ক ব্যবস্থা ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে।

জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের তথ্যানুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দুর্বল ট্রাফিক আইন ও পুরোনো অবকাঠামোর কারণে দেশটির মহাসড়কগুলো দিনে দিনে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

তেহরানভিত্তিক সংবাদপত্র ফিন্যান্সিয়াল ট্রিবিউনের ২০১৭ সালের মে মাসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ৮ লাখ মানুষ আহত হন।

এসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই