গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

অনলাইনে বোমা হামলার হুমকি, জরিমানা ১১ লাখ টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৫:০৫ এএম ২০২৬
অনলাইনে বোমা হামলার হুমকি, জরিমানা ১১ লাখ টাকা!
ছবি

ছবি সংগৃহীত

অনলাইনের একটি পোস্ট কখনো কখনো বাস্তব দুনিয়ায় বড় ধরনের আতঙ্ক তৈরি করতে পারে। দক্ষিণ কোরিয়ায় তেমনই ঘটেছিল একটি ভুয়া বোমা হামলার হুমকিকে ঘিরে। সিউলের একটি ডিপার্টমেন্টাল স্টোর উড়িয়ে দেওয়ার হুমকি পেয়ে ২৭৭ জন্য পুলিশ সদস্য মোতায়েন করা হয়। চলে দীর্ঘ তল্লাশি ও নিরাপত্তা অভিযান।

শেষ পর্যন্ত অবশ্য সেখানে কোনো বোমা পাওয়া যায়নি। কিন্তু, সেই অভিযানে পুলিশ সদস্যদের পারিশ্রমিক, গাড়ির জ্বালানি ও খাবারসহ খরচ হয়েছিল প্রায় ১ কোটি ২৫ লাখ ৬৭ হাজার ৮৮১ ওন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১১ লাখ টাকার বেশি। এখন সেই পুরো অর্থই দিতে হবে ভুয়া হুমকি দেওয়া ব্যক্তিকে।

গত বুধবার (২ সেপ্টেম্বর) ওই ব্যক্তিকে নিরাপত্তা অভিযানে খরচ হওয়া পুরো অর্থ সরকারকে পরিশোধের নির্দেশ দিয়েছেন সিউলের একটি আদালত। অনলাইনে দেওয়া হুমকির কারণে নিরাপত্তা অভিযানে হওয়া পুরো ব্যয় আদালতের মাধ্যমে আদায়ের ঘটনা দেশটিতে এটিই প্রথম বলে জানিয়েছে পুলিশ।

২০ বছর বয়সী ওই তরুণ ২০২৫ সালের আগস্টে ইউটিউবে একটি হুমকিমূলক পোস্ট দেন। সেখানে তিনি শিনসেগে ডিপার্টমেন্ট স্টোর বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। পোস্টটি দেখে স্টোরটির আশপাশে ২৭৭ জন পুলিশ সদস্য মোতায়েন করে প্রশাসন। পুরো এলাকায় তল্লাশি শুরু হয়। একই সঙ্গে টহল জোরদার ও হুমকির উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করে পুলিশ।

পরে, পোস্টদাতাকে শনাক্ত করে সিউল থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সাউথ গিয়ংসাং প্রদেশের হাদোং থেকে গ্রেফতার করা হয়। তবে, গ্রেফতারের সময় তার কাছে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এরপর ওই তরুণের বিরুদ্ধে দেওয়ানি মামলা করে পুলিশ। অভিযানে সরকারি অর্থ ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবে পুরো অর্থ আদায়ের দাবি জানানো হয়।

আদালত সরকারের পক্ষে রায় দিয়ে ওই ব্যক্তিকে অভিযানে খরচ হওয়া পুরো ১ কোটি ২৫ লাখ ৬৭ হাজার ৮৮১ ওন পরিশোধের নির্দেশ দিয়েছেন। এ অর্থের মধ্যে পুলিশ সদস্যদের পেছনে হওয়া খরচ, অতিরিক্ত সময়ের পারিশ্রমিক, জ্বালানি ও খাবারের বিল অন্তর্ভুক্ত ছিল।

এর আগে, ২০২৩ সালের আগস্টেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সে সময় অনলাইনে একটি পোস্ট দিয়ে দাবি করা হয়েছিল, জেজু বিমানবন্দরসহ দেশটির পাঁচটি বিমানবন্দরে বিস্ফোরক রাখা হয়েছে। ওই হুমকির পর ৫৭১ পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়। পরে, হুমকি দেওয়া ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তখন ওই ব্যক্তি দাবি করেছিলেন, পুলিশ তাকে ধরতে পারে কি না, তা দেখার জন্যই তিনি পোস্টটি করেছিলেন।

কিন্তু, পরে তাকেও বিচারের মুখোমুখি হতে হয়। এসময় তাকে আড়াই বছরের কারাদণ্ডসহ ২ কোটি ৯২ লাখ ৮০ হাজার ওন জরিমানা করেন দেশটির একটি আদালত।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

এসি/আপ্র/০৬/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
২৯ অক্টোবর ২০২৬

শান্তি আলোচনার আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার শুরুর সম...

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু
২৯ অক্টোবর ২০২৬

ভোটের জটিল সমীকরণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের সদ্য সমাপ্ত নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫০ শতাংশের বেশি ভোট পেলেও আসনস...

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

স্পেনের মধ্যাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় তিন...

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন
২৮ অক্টোবর ২০২৬

৮৩ বছর বয়সে অবসর, আকাশে ৬৩ বছরের দীর্ঘ কর্মজীবন

যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইনসের সবচেয়ে জ্যেষ্ঠ সক্রিয় বিমানবালা ক্যারল ফেয়ার ৮৩ বছর বয়সে অবসরে গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে