গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাদক মামলায় মিশরে উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩৫ এএম ২০২৬
মাদক মামলায় মিশরে উপস্থাপকসহ ১২ জনের মৃত্যুদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

মাদক তৈরি ও পাচারের একটি বড় মামলায় মিশরের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মাদক তৈরির উপকরণ সংগ্রহ ও পাচারের উদ্দেশ্যে একটি সংগঠিত অপরাধচক্র গঠনের অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়েছে। তবে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-আহরাম এ তথ্য জানিয়েছে।

৩৯ বছর বয়সী সারাহ খলিফা ‘মিশন ইমপসিবল’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন। অনুষ্ঠানটিতে নিরাপত্তা ও অপরাধসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরতেন তিনি। তাকে ও অন্য ১১ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে মিশরের গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামত নেয় আদালত। দেশটির আইনে মৃত্যুদণ্ডের মামলায় এ ধরনের মতামত নেওয়া বাধ্যতামূলক।

রাষ্ট্রীয় সংবাদপত্র আখবার এল-ইয়োমের তথ্য অনুযায়ী, আসামিদের বিরুদ্ধে কৃত্রিম মাদক তৈরি ও পাচারের অভিযোগ আনা হয়েছে। বিদেশ থেকে মাদক তৈরির উপকরণ আমদানি করে এসব মাদক উৎপাদন করা হতো বলে অভিযোগ রয়েছে।

অভিযানে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। এ ছাড়া দুটি অ্যাপার্টমেন্টের সন্ধান পাওয়া যায়, যেগুলো মাদক তৈরির পরীক্ষাগার হিসেবে ব্যবহার করা হতো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলিও পাওয়া যায়।

মাদক মামলার পাশাপাশি সারাহ খলিফাসহ আরো কয়েকজনকে পৃথক একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই মামলায় এক তরুণকে অপহরণ ও মারধরের অভিযোগ আনা হয়েছিল।

সারাহ খলিফার একটি প্রসাধনী অস্ত্রোপচার ক্লিনিক রয়েছে। এ ছাড়া অনুষ্ঠান ও পার্টি আয়োজনের সঙ্গে যুক্ত একটি প্রযোজনা প্রতিষ্ঠানও তিনি পরিচালনা করেন বলে জানা গেছে।

মিশরে পূর্বপরিকল্পিত হত্যা, সন্ত্রাসবাদ, ধর্ষণের কিছু ঘটনা এবং মাদক পাচারের মতো অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ইজিপশিয়ান কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডমসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৫৪১টি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসি/আপ্র/০৬/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই