গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডেনমার্কে ১৬ দেশের নাগরিকদের কাজের নতুন সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৪ এএম ২০২৬
ডেনমার্কে ১৬ দেশের নাগরিকদের কাজের নতুন সুযোগ
ছবি

নতুন ব্যবস্থায় নিয়োগ পাওয়া বিদেশি কর্মীর ন্যূনতম বার্ষিক বেতন হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ ৪৮ হাজার টাকা

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি কর্মভিত্তিক অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী বছরের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন ব্যবস্থার আওতায় নির্দিষ্ট ১৬টি দেশের দক্ষ নাগরিকদের ডেনমার্কে কাজের সুযোগ দিতে পারবেন যোগ্যতাসম্পন্ন নিয়োগকর্তারা।

অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ফ্র্যাগোমেনের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থাটি ডেনিশ প্রতিষ্ঠানগুলোর জন্য বিদেশি কর্মী নিয়োগের সুযোগ আরো বাড়াবে। তবে এর আওতায় সব প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগ করতে পারবে না। নিয়োগকর্তাকে নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

যেসব দেশের নাগরিকরা সুযোগ পাবেন: নতুন ব্যবস্থার আওতায় চীন, জাপান, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মলদোভা, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন, আলবেনিয়া, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও কানাডার নাগরিকরা কাজের সুযোগ পেতে পারেন।

ফলে এসব দেশের দক্ষ কর্মীদের জন্য ডেনমার্কে চাকরি ও পেশাগত ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ তৈরি হতে পারে।

নিয়োগকর্তার জন্য যেসব শর্ত: নতুন অভিবাসন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগ করতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রতিষ্ঠানটিকে প্রাসঙ্গিক কোনো যৌথ শ্রমচুক্তির আওতায় থাকতে হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানটির অন্তত দুই বছর ধরে কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং ডেনমার্কে ওই প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ জন পূর্ণকালীন কর্মী থাকতে হবে।

শর্ত পূরণকারী নিয়োগকর্তাকে ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে। এরপর নির্ধারিত শর্ত পূরণের সনদ পাওয়ার পরই তারা নতুন ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগ করতে পারবেন।

ন্যূনতম বেতন প্রায় ৬১ লাখ টাকা: নতুন ব্যবস্থায় নিয়োগ পাওয়া বিদেশি কর্মীর ন্যূনতম বার্ষিক বেতন হতে হবে ৩ লাখ ২২ হাজার ড্যানিশ ক্রোনার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১ লাখ ৪৮ হাজার টাকা।

ডেনমার্কের প্রচলিত কয়েকটি কর্মভিত্তিক অভিবাসন ব্যবস্থার তুলনায় এই বেতনসীমা তুলনামূলক কম। ফলে নির্দিষ্ট কিছু নিয়োগকর্তা ও দক্ষ কর্মীর জন্য নতুন ব্যবস্থাটি তুলনামূলকভাবে সহজ সুযোগ তৈরি করতে পারে। তবে এই ব্যবস্থার আওতায় বিদেশি কর্মী নিয়োগের আগে নিয়োগকর্তাকে নির্ধারিত সব যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। সূত্র: এনডিটিভি
সানা/আপ্র/৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই