গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩৩ বছর পর জানা গেল মামলার বাদী ছিলেন মৃত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৮ এএম ২০২৬
৩৩ বছর পর জানা গেল মামলার বাদী ছিলেন মৃত
ছবি

ঘটনাটি ভারতের কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনা তালুকের বেলাভাদি গ্রামের ৪ দশমিক ২১ একর জমি নিয়ে -ছবি সংগৃহীত

ভারতের কর্ণাটক হাইকোর্টে একটি জমি-সংক্রান্ত মামলার শুনানিতে ৩৩ বছর পর সামনে এসেছে বিস্ময়কর এক আইনি অনিয়ম। আদালত জানতে পেরেছে, ১৯৯৩ সালে যে ব্যক্তির নামে মামলা করা হয়েছিল, তিনি মামলাটি দায়েরের পাঁচ বছর আগেই মারা গিয়েছিলেন। শুধু তা-ই নয়, তার মৃত্যুর পর আইনগতভাবে বাতিল হয়ে যাওয়া একটি ক্ষমতাপত্র ব্যবহার করেই মামলাটি পরিচালনা করা হচ্ছিল।

ঘটনাটি কর্ণাটকের শ্রীরঙ্গপট্টনা তালুকের বেলাভাদি গ্রামের ৪ দশমিক ২১ একর জমি নিয়ে। ১৯৮১ সালের ৯ নভেম্বর ভূমি ট্রাইব্যুনাল সি নিঙ্গাম্মা নামের এক বাসিন্দাকে ওই জমির দখলস্বত্ব দেন। পরে এই আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়। ২০০১ সালে আদালত বিষয়টি পুনর্বিবেচনার জন্য ট্রাইব্যুনালে ফেরত পাঠান।

এরপর ২০২৩ সালে ট্রাইব্যুনালের দেওয়া একটি আদেশের বিরুদ্ধে নতুন করে আবেদন করেন মরিয়প্পার মেয়েরা। তাদের দাবি, তাদের অজ্ঞাতসারেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে শুনানিতে আদালতের সামনে উঠে আসে আরো গুরুতর তথ্য। বিচারপতি ই এস ইন্দিরেশ জানান, মরিয়প্পা ১৯৮৮ সালেই মারা গিয়েছিলেন। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার দেওয়া ক্ষমতাপত্র আইনগতভাবে বাতিল হয়ে যায়। ফলে ওই ক্ষমতাপত্রের ভিত্তিতে ১৯৯৩ সালে করা রিট আবেদন এবং ২০০১ সালে দেওয়া আদালতের আদেশ- দুটিই আইনগতভাবে বাতিল ও অকার্যকর।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মরিয়প্পার মৃত্যুর পর বাতিল হয়ে যাওয়া ক্ষমতাপত্র ব্যবহার করে এত বছর ধরে মামলাটি চালানো হয়েছে। তাই ১৯৮১ সালে সি নিঙ্গাম্মাকে জমির দখলস্বত্ব দেওয়ার মূল আদেশই চূড়ান্ত বলে গণ্য হবে।

সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের আলোকে মামলাটি গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন বিচারপতি ইন্দিরেশ। একই সঙ্গে আবেদনকারীদের ১০ হাজার রুপি জরিমানা করে রিট আবেদনটি খারিজ করে দেন তিনি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সানা/কেএমএএ/আপ্র/৮/৯/২০২৬

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই