গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারার বিস্ফোরণ রহস্য উন্মোচনে নতুন সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:১৪ এএম ২০২৬
তারার বিস্ফোরণ রহস্য উন্মোচনে নতুন সাফল্য
ছবি

বিশালাকার তারার সুপারনোভা বা বিস্ফোরণ নিয়ে গবেষণা চালিয়ে আসলেও এসব মহাজাগতিক বিস্ফোরণ ঠিক কীভাবে ঘটে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে -ছবি নাসা

মহাজাগতিক বিস্ফোরণ বা সুপারনোভা কীভাবে ঘটে এবং তারার ভেতরে তৈরি মৌলগুলো কীভাবে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে—দীর্ঘদিনের এই রহস্য উন্মোচনে নতুন সাফল্যের দাবি করেছেন বিজ্ঞানীরা। দুটি পৃথক গবেষণায় সুপারনোভা বিস্ফোরণের গুরুত্বপূর্ণ দুটি প্রক্রিয়া সম্পর্কে নতুন তথ্য পেয়েছেন তাঁরা।

প্রথম গবেষণায় ‘টাইটানিয়াম-৪৪’ নামের তেজস্ক্রিয় উপাদানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সুপারনোভা বিস্ফোরণের বহু বছর পরও মহাকাশে টিকে থাকা এই উপাদান বিস্ফোরণের প্রকৃতি বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষামূলক তথ্য বিশ্লেষণ করে গবেষকরা নির্ধারণ করেছেন, একটি সুপারনোভায় প্রত্যাশার তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি টাইটানিয়াম-৪৪ তৈরি হয়।

গবেষকদের মতে, এ তথ্য ব্যবহার করে সুপারনোভা বিস্ফোরণের আরও নিখুঁত কম্পিউটার মডেল তৈরি এবং মহাকাশ পর্যবেক্ষণের সঙ্গে সেগুলোর তুলনা করা সম্ভব হবে। এতে বিস্ফোরণের ধাপগুলো আরও স্পষ্টভাবে বোঝা যাবে।

দ্বিতীয় গবেষণায় ‘টাইপ-১ সুপারনোভা’ নামে বিশেষ ধরনের বিস্ফোরণের ওপর নজর দেওয়া হয়েছে। কোনো ঘন নক্ষত্রের অবশেষ কাছের সঙ্গী নক্ষত্র থেকে পদার্থ টেনে নিলে এ ধরনের বিস্ফোরণ ঘটতে পারে। প্রায় ২০ কিলোমিটার ব্যাসের মধ্যে সূর্যের সমান বা তার দ্বিগুণ ভর বন্দী থাকায় ওই পদার্থ নক্ষত্রের ওপর পড়লে তীব্র থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ সৃষ্টি হয়। এ সময় ভারী মৌল তৈরি এবং বিপুল শক্তি নির্গত হয়।

মিশিগানের বিরল আইসোটোপ রশ্মি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা বিস্ফোরণের সময়কার পারমাণবিক বিক্রিয়া নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন। এতে দেখা গেছে, আলোচিত নিকেল-কপার চক্রে পারমাণবিক পদার্থ সত্যিই সাময়িকভাবে আটকে থাকে, তবে তা খুব সীমিত মাত্রায়।

গবেষকদের মতে, দুটি গবেষণার ফল সুপারনোভা কীভাবে বিস্ফোরিত হয় এবং বিভিন্ন রাসায়নিক মৌল কীভাবে তৈরি হয়ে মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, তা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

গবেষণা দুটি প্রকাশিত হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ফিজিক্যাল রিভিউ লেটার্স’-এর জুলাই সংখ্যায়।
সানা/ডিসি/আপ্র/৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই