গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজে দুই মার্কিন জাহাজ ও আট ট্যাংকারে হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৪৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫২ এএম ২০২৬
হরমুজে দুই মার্কিন জাহাজ ও আট ট্যাংকারে হামলার দাবি
ছবি

আইআরজিসি বলছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালির ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রেখেছে -ছবি তাসনিম

হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের নৌবাহিনী।

ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অগ্রাসন ও অপকর্মের’ জবাবে এসব জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। ইরানি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালির ওপর ‘পূর্ণ কর্তৃত্ব’ বজায় রেখেছে। বিবৃতিতে দাবি করা হয়, পারস্য উপসাগরে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারের ওপর মার্কিন বাহিনীর হামলার জবাবে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা।

আইআরজিসি আরো দাবি করেছে, হরমুজ প্রণালির ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ এলাকা দিয়ে পার হওয়ার চেষ্টা করায় আরো ১০টি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এসব জাহাজ যুক্তরাষ্ট্রের সমর্থন ও উসকানিতে ওই এলাকায় প্রবেশের চেষ্টা করছিল বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের নৌবাহিনী ‘দৃঢ়তা ও কর্তৃত্বের’ সঙ্গে হরমুজ প্রণালিতে নজরদারি ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সানা/আপ্র/১০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই