গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত: যুক্তরাজ্যের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:০৩ এএম ২০২৬
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত: যুক্তরাজ্যের সেনাপ্রধান
ছবি

ছবি সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে নিহত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। এই নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয়েই আছেন।

এছাড়া আহত হয়েছন আরো প্রায় ১৫ লাখ। ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন গত কাল শুক্রবার এ দাবি করেছেন। সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এয়ার চিফ মার্শাল নাইটন বলেছেন, “সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। সেই প্রতিবেদনের তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৫ লাখ রুশ প্রাণ। নিহতদের মধ্যে সামরিক-বেসামরিক উভয়েই আছেন।”

নিহত এবং আহতদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য। শুক্রবারের ভিডিওবার্তায় যুক্তরাজ্যের সেনাপ্রধান বলেন, এসব নিহতের ঘটনার সিংহভাগই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে; আর এই বিপুল সংখ্যক প্রাণের বিনিময়ে ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে রাশিয়া।

“আমি মনে করি, প্রেসিডেন্ট পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীন এবং বৃথাভাবে অপচয় হচ্ছে— তা আমাদের চোখের সামনে তুলে ধরছে নিহতের এই সংখ্যা। এই পরিসংখ্যান আরো বলছে, রাশিয়ার অন্তত ৫ লাখ বিষন্ন-অন্ধকার বাড়ির দেওয়ালে নিহত সেনাদের ছবি ঝুলছে। রাশিয়ার ৫ লাখ পরিবার তাদের বাবা, ভাই, ছেলে কিংবা স্বামীকে আর কখনো দেখতে পাবে না।”

পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা অবশ্য বলেছেন যে যুদ্ধের জেরে বিপুল সংখ্যক প্রাণহানি এবং জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়া সত্ত্বেও ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্যে কোনো পরিবর্তন এসেছে— তেমন কোনো ইঙ্গিত তারা এখনও পাননি।

ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত ভেঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটের সদস্যপদের জন্য কিয়েভের তদবিরকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। প্রেসিডেন্ট পুতিন নিজে এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

শুক্রবার যুদ্ধের ১ হাজার ৬৬০ দিন পূর্ণ হয়েছে। রেকর্ড বলছে, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ সেনাবাহিনী যতদিন যুদ্ধক্ষেত্রে ছিল, তার চেয়েও বেশি দিন তারা কাটিয়ে ফেলেছে ইউক্রেন যুদ্ধে।

সূত্র : স্কাই নিউজ

এসি/আপ্র/১২/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই