গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চিলির বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৮:৫৩ এএম ২০২৬
চিলির বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুনে নিহত ১৬
ছবি

ছবি সংগৃহীত

চিলির দক্ষিণাঞ্চলে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বয়স্ক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ ও আহত আরো ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে আরাউকানিয়া অঞ্চলের পিত্রুফকেন শহরের একটি একতলা বৃদ্ধাশ্রমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শনিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রশাসন জানায়, আগুন লাগার সময় ভবনটিতে মোট ২৬ জন বয়স্ক মানুষ অবস্থান করছিলেন। উদ্ধারকারীরা ১০ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও ১৬ জন ঘটনাস্থলেই মারা যান। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে অগ্নিকাণ্ডের শিকার বৃদ্ধাশ্রমটির বিরুদ্ধে নিরাপত্তাবিধি না মানার পুরোনো অভিযোগ রয়েছে। পিত্রুফকেনের মেয়র জ্যাকলিন রোমেরো ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হোসে ব্রাভো জানান, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নির্ধারিত স্বাস্থ্য ও অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘন করে আসছিল।

নিয়ম না মেনে প্রতিষ্ঠানটি পরিচালনা করায় ২০১৯ সাল থেকে একাধিকবার জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হলেও এর কার্যক্রম অব্যাহত ছিল বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

ঘটনার তদন্তে ইতোমধ্যে স্থানীয় পুলিশ ও সরকারি কৌঁসুলির কার্যালয় কাজ শুরু করেছে। চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত নিহতদের প্রতি শোক জানিয়েছেন এবং পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দেশের সব বৃদ্ধাশ্রমের নিরাপত্তাব্যবস্থা জরুরি ভিত্তিতে পর্যালোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা

এসি/আপ্র/১৩/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

সৌদিতে হঠাৎ  জরুরি সতর্কতা জারি
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে হঠাৎ জরুরি সতর্কতা জারি

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জ...

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তেজনা প্রশমনে দিল্লিতে ইরান-আমিরাত শীর্ষ বৈঠক

পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত এবং বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ নিয়ে গভীর উদ্বেগের মধ্যেই ভারতের নয়াদিল্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই