গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:৩৫ এএম ২০২৬
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত না মানা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি আজ রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে জানান, জুনে মার্কিনিরা তাদের সঙ্গে যে চুক্তি করেছিল, সেটি তাদের মানতে হবে। 

 

যদিও চুক্তিটি এখন অকার্যকর হয়ে গেছে। গালিবাফ বলেন, “মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা আমাদের বার্তা বিরোধী পক্ষকে (যুক্তরাষ্ট্র) জানিয়ে দিয়েছি। শত্রুরা ভালোভাবে জানে প্রতারণা ও একতরফাভাবে কোনো কিছু চাপিয়ে দেওয়ার রাস্তা বন্ধ। 

 

যতক্ষণ আমাদের শর্তগুলো পূরণ না হবে, ইরানিদের বৈধ অধিকারকে স্বীকৃতি না দেওয়া হবে, মার্কিনিরা তাদের প্রতিশ্রুতি পূরণ না করবে, ততক্ষণ হরমুজ তার পূর্বের অবস্থানে ফিরে যাবে না। এছাড়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনাও আগের জায়গায় ফিরবে না।” 

 

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে যৌথ হামলা চালায়। এ হামলার পর টানা ৪০ দিন যুদ্ধ চলে। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামার পর দুই দেশের মধ্যে একটি চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। 

তবে এরমধ্যেই আবারও তাদের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ওই চুক্তিটির মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ইরান অবশ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি চুক্তির শর্তে আবারও ফেরে তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবে। 

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথমদিনই ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছিলেন। এরপর তার ছেলে মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হন।

ডিসি/আপ্র/২০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
২১ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

সৌদি আরবের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা...

যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
২১ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সু...

যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে...

লোডশেডিংয়ে অন্ধকারে পুরো হাসপাতাল, মোমবাতির আলোয় চলছিল চিকিৎসা
২১ সেপ্টেম্বর ২০২৬

লোডশেডিংয়ে অন্ধকারে পুরো হাসপাতাল, মোমবাতির আলোয় চলছিল চিকিৎসা

ভারতের পশ্চিমবঙ্গে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটন...

হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু
২০ সেপ্টেম্বর ২০২৬

হাজারও ইসরায়েলিকে নিয়ে আল-আকসা প্রাঙ্গণে নেতানিয়াহু

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে গিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই