গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৬ এএম ২০২৬
বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম
ছবি

ছবি সংগৃহীত

টানা কয়েক দফা দরপতনের পর বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য কূটনৈতিক যোগাযোগের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ব্রেন্ট ক্রুডের নভেম্বরের ফিউচার প্রতি ব্যারেলে ২২ সেন্ট বা দশমিক ২২ শতাংশ বেড়ে ১০০ দশমিক ৫৭ ডলারে লেনদেন হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। দিনের শুরুতে এ চুক্তির দাম ২ সেন্ট বা দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৮০ ডলারে ওঠে।

এদিকে বাজারে সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দামও বেড়েছে। এ চুক্তির দাম ১৩ সেন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক তৎপরতার সম্ভাব্য অগ্রগতি আগামী দিনে তেলের দামের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/২২/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

হোয়াইট হাউসে চালু হলো ‘ট্রাম্প টিভি’
২২ সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে চালু হলো ‘ট্রাম্প টিভি’

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে।সোমবার...

যুক্তরাষ্ট্রে মানুষ বনাম রোবটের লড়াই, শেষ পর্যন্ত জয় কার
২২ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে মানুষ বনাম রোবটের লড়াই, শেষ পর্যন্ত জয় কার

যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে এবার রিংয়ের ভেতর মুখোমুখি হলো মানুষ ও ছয় ফুট লম্বা এক হিউম্যানয়েড রো...

যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল
২২ সেপ্টেম্বর ২০২৬

যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আকাশপথের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে ব্যাপক ফ্লাইট বিপর্যয় দেখা দিয়...

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬
২২ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি বন্দরশহর মোখায় অভিযান পরিচালনা করেছে সৌদি আরবের বিমান বাহিনী। এতে ৬ জন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই