গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রে মানুষ বনাম রোবটের লড়াই, শেষ পর্যন্ত জয় কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৫ এএম ২০২৬
যুক্তরাষ্ট্রে মানুষ বনাম রোবটের লড়াই, শেষ পর্যন্ত জয় কার
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে এবার রিংয়ের ভেতর মুখোমুখি হলো মানুষ ও ছয় ফুট লম্বা এক হিউম্যানয়েড রোবট। ভার্চুয়াল রিয়েলিটি-ভিত্তিক কমব্যাট গেম তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে অভিনব এই লড়াইয়ের আয়োজন করে মার্কিন রোবটিকস প্রতিষ্ঠান ‘আরইকে’।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ফাইটিং কেজের ভেতর রিমোট-নিয়ন্ত্রিত রোবটটির মুখোমুখি হয়েছেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। ম্যাচ শুরুর আগে পেশাদার যোদ্ধাদের মতো রিংয়ের চারপাশে ঘুরে শরীর গরম করতেও দেখা যায় রোবটটিকে।

ঘণ্টা বাজার পরই শুরু হয় লড়াই। লাপেনা রোবটটিকে লক্ষ্য করে একের পর এক ঘুষি ছোড়েন। জবাবে পাল্টা ঘুষি ও শক্তিশালী লাথি দিয়ে প্রতিরোধ গড়ে তোলে রোবটটি।

একপর্যায়ে রোবটের জোরালো লাথিতে খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়েন লাপেনা। এতে রোবটটির শারীরিক শক্তি ও আঘাতের সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তবে ভিডিওতে দেখা দৃশ্য অনুযায়ী, এই লড়াইয়ে জয়ী হয়েছেন ফ্র্যাঙ্কি লাপেনা। অর্থাৎ প্রথম দেখায় রোবটটি শক্তিশালী আঘাত করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত মানুষের কাছেই পরাজিত হয়েছে।

ঘটনাটিকে নিজেদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ‘মানুষ বনাম টার্মিনেটর রোবটের প্রথম লড়াই’ হিসেবে উল্লেখ করেছে ‘আরইকে’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ম্যাচটির আরো বিস্তারিত ফুটেজ পরবর্তীতে প্রকাশ করা হবে।

ভিডিও প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ কেউ মনে করছেন, ভবিষ্যতে মানুষ-নিয়ন্ত্রিত হিউম্যানয়েড রোবট পেশাদার লড়াইয়ের নতুন এক ধারা তৈরি করতে পারে। এমনকি এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে এআই প্রযুক্তির উন্নতির ফলে মানুষ ও রোবটের লড়াই ইউএফসির মতো প্রতিযোগিতার অংশ হয়ে উঠতে পারে।

তবে রোবটের আক্রমণাত্মক আচরণ নিয়ে বিতর্ক এবারই প্রথম নয়। এর আগে একটি ইলেকট্রনিক্স দোকানে এক ক্রেতার ধাক্কায় একটি হিউম্যানয়েড রোবট তেড়ে গিয়ে লাথি মারার চেষ্টা করেছিল। পরে দোকানকর্মীরা সেটিকে নিয়ন্ত্রণে আনেন।

মানুষ ও রোবটের এমন সরাসরি লড়াই প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে যেমন কৌতূহল তৈরি করেছে, তেমনি রোবটের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়েও সামনে এনেছে নতুন প্রশ্ন।

এসি/আপ্র/২২/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

হোয়াইট হাউসে চালু হলো ‘ট্রাম্প টিভি’
২২ সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে চালু হলো ‘ট্রাম্প টিভি’

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ নামে নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে।সোমবার...

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম
২২ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো তেলের দাম

টানা কয়েক দফা দরপতনের পর বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতি...

যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল
২২ সেপ্টেম্বর ২০২৬

যন্ত্র বিকল হয়ে যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আকাশপথের নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে ব্যাপক ফ্লাইট বিপর্যয় দেখা দিয়...

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬
২২ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলায় নিহত ৬

লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনি বন্দরশহর মোখায় অভিযান পরিচালনা করেছে সৌদি আরবের বিমান বাহিনী। এতে ৬ জন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই