গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৪ এএম ২০২৬
ইন্দোনেশিয়াকে হারিয়ে হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
ছবি

ছবি সংগৃহীত

এশিয়ান গেমসের পুরুষ হকিতে শনিবার বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।

ম্যাচের শুরুতে অবশ্য কিছুটা ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। খেলার মাত্র ৬ মিনিটে ইন্দোনেশিয়ার ফাতুর মোছামাদ গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম ১১ মিনিটে গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরান।

এরপর ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন আমিরুল। আর ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমি একটি চমৎকার ফিল্ড গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

চলমান এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ দল।

গ্রুপ পর্বের বাধা টপকাতে আগামী ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এসি/আপ্র/২৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট
২৬ সেপ্টেম্বর ২০২৬

উড্ডয়নের আগে মদ্যপ অবস্থায় এয়ার ইন্ডিয়ার পাইলট

সুইজারল্যান্ডের জুরিখ থেকে ভারতের দিল্লিগামী উড়োজাহাজ পরিচালনার আগে মদ্যপ অবস্থায় শনাক্ত হওয়ায় এয়ার...

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪
২৬ সেপ্টেম্বর ২০২৬

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।...

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
২৬ সেপ্টেম্বর ২০২৬

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে তারা একটি চুক্তির প্রস্তাব দিয়েছেন। য...

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের
২৫ সেপ্টেম্বর ২০২৬

বিমানের ১১ বোয়িং কেনায় বাংলাদেশকে ধন্যবাদ ট্রাম্পের

বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই