গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৭ এএম ২০২৬
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করলো ইরান
ছবি

ছবি সংগৃহীত

অবরুদ্ধ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত কাল রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসির নৌবাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, “গোয়েন্দা নজরদারি এবং বৈদ্যুতিক যুদ্ধ সরঞ্জামের সমন্বয়ে পরিচালিত জটিল এক অভিযানের মাধ্যমে আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালি থেকে সাফল্যের সঙ্গে সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনীর একটি সাবমেরিন ড্রোন (ইউইউভি) জব্দ করেছে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, জব্দ সাবমেরিন ড্রোনটি একটি রেমুস ৬০০ অটোনোমাস আন্ডারওয়ার ভেহিকেল উল্লেখ করে আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “হরমুজ প্রণালিতে নজরদারির জন্য ড্রোনটি মার্কিন বাহিনী ব্যবহার করে আসছিল ড্রোনটি। আইআরজিসির নৌবাহিনীর সদস্যরা এতে থাকা গোয়েন্দা তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

চলতি সেপ্টেম্বরের শুরুর দিকেও হরমুজ প্রণালি থেকে একটি সাবমেরিন ড্রোন জব্দ করেছিল আইআরজিসি।

পারস্য উপসাগকে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে সংযুক্ত করা ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান।

সূত্র : এএফপি

এসি/আপ্র/২৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস
২৮ সেপ্টেম্বর ২০২৬

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রলো দূতাবাস

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌র...

৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমাতে রাজি চীন-যুক্তরাষ্ট্র
২৮ সেপ্টেম্বর ২০২৬

৩০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক কমাতে রাজি চীন-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও চীন ৩০ বিলিয়ন ডলারের অ-সংবেদনশীল পণ্যে শুল্ক কমানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। চলতি সপ্ত...

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: পেজেশকিয়ান
২৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: পেজেশকিয়ান

আগের দফার আলোচনার পর ইরানের ওপর হামলা ও নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর কোনো...

পাকিস্তান সীমান্ত পেরিয়ে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের
২৮ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সীমান্ত পেরিয়ে আসা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি আফগানিস্তানের

পাকিস্তান সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে প্রবেশ করা ২৮ যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের তালেবান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে