গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

ককরোচ পার্টির কর্মসূচি থেকে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৫ এএম ২০২৬
ককরোচ পার্টির কর্মসূচি থেকে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০
ছবি

ছবি সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধরপাকড় শুরু করেছে ভারতের রাজধানী নয়াদিল্লির পুলিশ। ইতোমধ্যে ভারতীয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিসহ অন্তত ১ হাজার জনকে আটক করা হয়েছে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার সকাল ১০ টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল ধ্রুব রাঠির। শনিবার ভোরে তাকে রাজধানী সংলগ্ন শহর গুরুগ্রাম থেকে আটক করেছে পুলিশ।

সিজেপির বিক্ষোভকে সামনে নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় ৭ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জারি করেছে পুলিশ। নিরাপত্তা ব্যারিকেড ভেঙ্গে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টার অভিযোগে শনিবার কনট প্লেস থেকে ১৫০ জনকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার নয়াদিল্লি ও তার আশপাশের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে প্রায় ১ হাজার জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, সিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নয়াদিল্লিতে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে। রাজধানীতে মোতায়েন করা হয়েছে ২৫ হাজারেরও বেশি পুলিশ এবং ৩ শতাধিক ক্যামেরা। বিক্ষোভ কর্মসূচিতে যারা আটক হবেন, তাদের জন্য নয়াদিল্লির বিভিন্ন পয়েন্টে ১২টি বন্দিশিবিরও প্রস্তুত করা হয়েছে।

সিজেপি এই বিক্ষোভ কর্মসূচির জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল, তবে প্রশাসনিক নিয়মকানুন, অতীতের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিশাল জনসমাগমের জেরে নিরাপত্তা ও যান চলাচলের ওপর সম্ভাব্য ব্যাঘাত প্রভৃতি কারণ উল্লেখ করে সে আবেদন প্রত্যাখ্যান করেছে পুলিশ।

ইতোমধ্যে রাজধানীতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৬৩ ধারার অধীনে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নয়াদিল্লির এমন পরিস্থিতি লক্ষ্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা করেছেন সিজেপির শীর্ষ সংগঠক অভিজিত দীপকে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দীপকে বলেছেন, “আমাদের প্রতিবাদ শুরু হওয়ার আগেই মোদী পরাজয় মেনে নিয়েছেন। আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমন-পীড়ন এবং দিল্লিকে কার্যত অবরুদ্ধ করে ফেলা—এসব কোনো শক্তির পরিচয় নয়, বরং নিজের দেশের মানুষের কাছে ভীত এক নেতার লক্ষণ।”

সূত্র : ইন্ডিয়া টুডে

এসি/আপ্র/১০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা
১০ অক্টোবর ২০২৬

এবার বিমান থেকে আটক অভিজিৎসহ ‘তেলাপোকা পার্টির’ শীর্ষ তিন নেতা

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ‘মহাসমাবেশ ও বিক্ষোভ’ কর্মসূচি ডেকেছে তেলাপোকা বা ককরোচ জনতা পার্টি (সিজে...

মানবপাচারের উচ্চ ঝুঁকির ১০ দেশে গেছেন ৪১ হাজার বাংলাদেশি
১০ অক্টোবর ২০২৬

মানবপাচারের উচ্চ ঝুঁকির ১০ দেশে গেছেন ৪১ হাজার বাংলাদেশি

মানবপাচারের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ১০টি দেশে গত ২১ মাসে কর্মসংস্থানের উদ্দেশ্যে ৪১ হাজার ২৩১ জন বাংল...

বর্ণবৈষম্যের লড়াই থেকে নোবেল, নাভি পিল্লাইয়ের ন্যায়বিচারের জীবন
১০ অক্টোবর ২০২৬

বর্ণবৈষম্যের লড়াই থেকে নোবেল, নাভি পিল্লাইয়ের ন্যায়বিচারের জীবন

দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যপূর্ণ সমাজে এক দরিদ্র পরিবারের মেয়ে হিসেবে বেড়ে ওঠা। আইনজীবী হয়ে নিপীড়িত ম...

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
১০ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন এক সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।হামলা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে