গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

সৌদি বিমানবন্দরে হামলা, হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০২ এএম ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলা, হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ ভাবছেন ট্রাম্প
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি সমর্থিত সামরিক জোট ও হুথিদের মধ্যে প্রায় দুই মাস ধরে হামলা-পাল্টা হামলা চললেও এত দিন এতে সরাসরি জড়িত হওয়ার ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছিলেন তিনি। তবে রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর নিজের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

শনিবারের (১০ অক্টোবর) ওই হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছেন। এ ছাড়া দুই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক হতাহত হয়েছেন।

হামলার পর এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র এখন আরো সক্রিয়ভাবে অংশ নেবে কি না। জবাবে ট্রাম্প বলেন, “সম্ভবত, আমরা বিষয়টি দেখছি। আমরা মাত্র সাম্প্রতিক হামলার ব্যাপারে জানতে পেরেছি। তো বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমরা দ্রুতই পদক্ষেপ নেব।”

এ সময় ট্রাম্প জানান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলবেন তিনি। পরে আরেক সাংবাদিক যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে হামলায় অংশ নেবে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমরা এটি দেখব।”

এদিকে, রিয়াদের বিমানবন্দরে হামলার পর সৌদি আরবের আকাশসীমায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারির কথা জানিয়েছে হুথিরা। তাদের ঘোষণা অনুযায়ী, মক্কা ও মদিনাগামী বিমান ছাড়া অন্য কোনো বিমান সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এ নিষেধাজ্ঞা অমান্য করলে হামলার শিকার হওয়ার আশঙ্কাও জানিয়েছে গোষ্ঠীটি। সূত্র: দ্য গার্ডিয়ান


সানা/ডিসি/আপ্র/১১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মোদি সরকারের পতন আসন্ন, আন্দোলন চলবে: সিজেপি
১১ অক্টোবর ২০২৬

মোদি সরকারের পতন আসন্ন, আন্দোলন চলবে: সিজেপি

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কক...

স্বাস্থ্যবীমা জালিয়াতিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ গ্রেফতার পাঁচ শতাধিক
১১ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যবীমা জালিয়াতিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চিকিৎসকসহ গ্রেফতার পাঁচ শতাধিক

যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবীমা ও মেডিকেইড কর্মসূচিতে ভুয়া বিল জমা দিয়ে ছয়শ কোটি ডলারের বেশি অর্থ আত্মসা...

খাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা, স্থগিত পিটিআই সরকার
১১ অক্টোবর ২০২৬

খাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা, স্থগিত পিটিআই সরকার

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখওয়ায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় স...

১৯৪ বছর বয়সেও সুস্থ কচ্ছপ জোনাথন, দীর্ঘায়ুর রহস্য উন্মোচন
১১ অক্টোবর ২০২৬

১৯৪ বছর বয়সেও সুস্থ কচ্ছপ জোনাথন, দীর্ঘায়ুর রহস্য উন্মোচন

বিশ্বের সবচেয়ে বয়স্ক স্থলচর প্রাণী হিসেবে পরিচিত ১৯৪ বছর বয়সী কচ্ছপ জোনাথনের দীর্ঘায়ুর পেছনের কিছু জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে