গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মেনু

ফ্রান্সে চলুন, বিপ্লবে যোগ দিই, সহিংসতা নিয়ে ট্রাম্পের ঠাট্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৭ এএম ২০২৬
ফ্রান্সে চলুন, বিপ্লবে যোগ দিই, সহিংসতা নিয়ে ট্রাম্পের ঠাট্টা
ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ব্যাপক বিশৃঙ্খলার প্রেক্ষাপটে তিনি ফ্রান্সকে বিপ্লবের উপযুক্ত জায়গা হিসেবে তুলে ধরে ঠাট্টা করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘চলুন ফ্রান্সে যাই? চমৎকার একটি জায়গা। কোনো দাঙ্গা নেই, কোনো বিপ্লব নেই। আপনারা জানেন, ফ্রান্স বিপ্লবের জন্য এতটাই দারুণ জায়গা বলে মনে হয়- যা অবিশ্বাস্য। চলুন ফ্রান্সে যাই এবং বিপ্লবে যোগ দিই।’

ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভের পর রোববার (১৮ অক্টোবর) সকালে সাধারণ মানুষ রাস্তাঘাটে ধ্বংসযজ্ঞের চিত্র দেখতে পান। এর মধ্যেই ট্রাম্পের এ ব্যঙ্গাত্মক মন্তব্য সামনে আসে।

গত কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিল। স্কুলের পরিবেশ ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া আন্দোলন পরে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য ও জনসেবার মান নিয়ে অসন্তোষের সঙ্গে যুক্ত হয়। শনিবার দেশজুড়ে বিক্ষোভের একপর্যায়ে বিভিন্ন শহরে সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় এক হাজার দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উত্তরসূরি নির্বাচনের আর মাত্র ছয় মাস বাকি থাকতে দেশটিতে এমন সহিংস পরিস্থিতি তৈরি হলো। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারি সেবার মান নিয়ে মানুষের অসন্তোষ আন্দোলনকে আরো বিস্তৃত করেছে। সূত্র: এনডিটিভি, উইয়ন নিউজ
সানা/ডিসি/আপ্র/১৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কলকাতার পূজামণ্ডপে পদদলনে ১৯ মৃত্যু, আয়োজকসহ গ্রেফতার সাতজন
১৮ অক্টোবর ২০২৬

কলকাতার পূজামণ্ডপে পদদলনে ১৯ মৃত্যু, আয়োজকসহ গ্রেফতার সাতজন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার...

ক্ষোভের আগুনে উত্তাল আট দেশ, বিক্ষোভ ছড়াচ্ছে বিশ্বজুড়ে
১৮ অক্টোবর ২০২৬

ক্ষোভের আগুনে উত্তাল আট দেশ, বিক্ষোভ ছড়াচ্ছে বিশ্বজুড়ে

বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক দিনগুলোতে বড় আকারের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কয়েকটি দেশে এখনো আন্দোলন চল...

স্থূলতা চিকিৎসায় আশার আলো নতুন ইনজেকশন
১৮ অক্টোবর ২০২৬

স্থূলতা চিকিৎসায় আশার আলো নতুন ইনজেকশন

ওজন ও শরীরের মেদ কমানোর প্রচলিত চিকিৎসাপদ্ধতির বাইরে নতুন এক ইনজেকশন নিয়ে আশাব্যঞ্জক ফল পেয়েছেন গবেষ...

পৃথিবীর গভীর কেন্দ্র থেকে এখনো বেরিয়ে আসছে প্রাচীন উপাদান
১৮ অক্টোবর ২০২৬

পৃথিবীর গভীর কেন্দ্র থেকে এখনো বেরিয়ে আসছে প্রাচীন উপাদান

পৃথিবীর কেন্দ্র থেকে হাইড্রোজেন, হিলিয়াম ও টাংস্টেনের মতো উপাদান ওপরের স্তরের দিকে উঠে আসতে পারে। নত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই