গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১১৭ ডলার, পাঁচ মাসে সর্বোচ্চ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩১ এএম ২০২৬
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১১৭ ডলার, পাঁচ মাসে সর্বোচ্চ
ছবি

ছবি সংগৃহীত

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতিদের সৌদি আরবে ধারাবাহিক হামলা এবং এর জেরে পশ্চিম এশিয়ায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৬.৭২ ডলার ছাড়িয়ে যায়, যা গত মে মাসের পর সর্বোচ্চ।

দ্য নিউইয়র্ক টাইমসের শনিবারের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম অন্তত ১ শতাংশ বাড়ে। সপ্তাহজুড়ে দাম বৃদ্ধির হার দাঁড়ায় ৬.২ শতাংশে, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। এর আগে গত মে মাসে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১১১.৩০ ডলারে উঠেছিল।

পশ্চিম এশিয়াজুড়ে ছড়িয়ে পড়া সামরিক সংঘাতের কারণে অঞ্চলটি থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাকে মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করার পর থেকে অপরিশোধিত তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে।

এদিকে মার্কিন তেলের মানদণ্ড ডব্লিউটিআইয়ের দামও শুক্রবার ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। যুদ্ধ শুরুর সময়ের তুলনায় এ দাম ৫০ শতাংশের বেশি বেড়েছে।

আইরিশ টাইমসের প্রতিবেদনে বলা হয়, তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে শুক্রবার ইউরোপের শেয়ারবাজারেও মন্দাভাব দেখা দেয়। প্যান-ইউরোপীয় এসটিওএক্সএক্স ৬০০ সূচক লেনদেনের শুরুতে ০.১৩ শতাংশ কমে যায়। এর আগের দিন বৃহস্পতিবারও সূচকটির তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় পতন হয়েছিল।

অন্যদিকে রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। ইন্টারফ্যাক্স রুশ সরকারের বরাতে জানিয়েছে, দেশটিতে পেট্রোল ও ডিজেল উৎপাদন বেড়েছে এবং জ্বালানির মজুতও বাড়ছে।

বিওকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিজের ট্রেডিং বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ডেনিস কিসলার বলেন, “সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে, ইরানের ওপর আরও জোরালো ও তীব্র হামলা হতে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে তেলের মূল্যের ঊর্ধ্বগতিকে উস্কে দিচ্ছে। অধিকাংশ ব্যবসায়ী ও সংস্থা ধারণা করছে, বিশ্ববাজারে তেলের দাম আরও দীর্ঘ সময়ের জন্য চড়া থাকবে।”
সানা/আপ্র/২৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৮১ বছরে জাতিসংঘ, সংকট উত্তরণে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ
২৪ অক্টোবর ২০২৬

৮১ বছরে জাতিসংঘ, সংকট উত্তরণে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ

আজ ২৪ অক্টোবর, ৮১তম জাতিসংঘ দিবস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর বিশ্বশান্তি, আন্তর্জাতিক নিরাপ...

২৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পাইনি
২৪ অক্টোবর ২০২৬

২৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পাইনি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থাম...

রোগ ও জলবায়ু সংকটে বিশ্বজুড়ে কলা উৎপাদন বড় ঝুঁকিতে
২৪ অক্টোবর ২০২৬

রোগ ও জলবায়ু সংকটে বিশ্বজুড়ে কলা উৎপাদন বড় ঝুঁকিতে

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফল কলা জলবায়ু সংকট ও ছত্রাকজনিত রোগের কারণে ক্রমবর্ধমান হুমকির মুখে পড়েছে। বি...

জনসংখ্যার পতন ঠেকাতে পরিবারবান্ধব নতুন পরিকল্পনা চীনের
২৪ অক্টোবর ২০২৬

জনসংখ্যার পতন ঠেকাতে পরিবারবান্ধব নতুন পরিকল্পনা চীনের

জনসংখ্যা কমে যাওয়া ও জন্মহার রেকর্ড পরিমাণে নেমে আসার পরিস্থিতি মোকাবিলায় পরিবারগুলোর জন্য সহায়তা বা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই