গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০২ নভেম্বর ২০২৬

মেনু

ওমর আবদুল্লাহর বিয়ে শরিয়াহসম্মত নয়, দাবি জামায়াত নেতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ০২ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৭ এএম ২০২৬
ওমর আবদুল্লাহর বিয়ে শরিয়াহসম্মত নয়, দাবি জামায়াত নেতার
ছবি

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও তার স্ত্রী সাংবাদিক নিধি রাজদান -ছবি: সংগৃহীত

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে নিয়ে ধর্মীয় বিতর্ক সৃষ্টি হয়েছে। বিয়ের ঘোষণা দেওয়ার দুই দিন পর অল ইন্ডিয়া মুসলিম জামায়াতের সভাপতি মাওলানা মুফতি শাহাবুদ্দিন রজভি বরেলভি দাবি করেছেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী এই বিয়ে বৈধ নয়।

তাঁর বক্তব্য, ইসলামের বিধান অনুযায়ী বিয়ে বৈধ হওয়ার জন্য বর ও কনে উভয়কেই মুসলিম হতে হবে। ওমর আবদুল্লাহ মুসলিম হলেও নিধি রাজদান মুসলিম নন। ফলে ইসলামী দৃষ্টিকোণ থেকে তাঁদের বিয়ে অনুমোদনযোগ্য নয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ওই ধর্মীয় নেতা বলেন, বিয়ের আগে ওমর আবদুল্লাহর উচিত ছিল নিধি রাজদানকে ইসলাম ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করা। তিনি ইসলাম গ্রহণের পর ইসলামী রীতিনীতি ও ঐতিহ্য অনুসরণ করে বিয়ে করলে তা শরিয়াহসম্মত হতে পারত।

নিজের অবস্থান ব্যাখ্যা করে রজভি বলেন, ইসলামে বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্ত রয়েছে। এর অন্যতম হলো, বর ও কনে দুজনকেই মুসলিম হতে হবে। তাঁর ভাষায়, ‘তাদের দুজনের মধ্যে একজনও মুসলিম না হলে সেই বিয়েকে বৈধ হিসেবে বিবেচনা করা যায় না।’

এই শর্ত পূরণ না হওয়ায় ওমর আবদুল্লাহ ও নিধি রাজদানের বিয়েকে ইসলামী বিধান অনুযায়ী ‘নাজায়েজ’ বলে অভিহিত করেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে।
সানা/ডিসি/আপ্র/০২/১১/২০২৬ 
 

সংশ্লিষ্ট খবর

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ভেটো দেবেন ট্রাম্প
০২ নভেম্বর ২০২৬

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ভেটো দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাদের পাস করা বিল আটক...

বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন তিনি
০২ নভেম্বর ২০২৬

বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন তিনি

বুলগেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয়ী হতে যাচ্ছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইল...

যুদ্ধের উত্তেজনার মধ্যেই তেলের বাজারে স্বস্তির খবর
০২ নভেম্বর ২০২৬

যুদ্ধের উত্তেজনার মধ্যেই তেলের বাজারে স্বস্তির খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। স...

মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯
০২ নভেম্বর ২০২৬

মিসাইলের মতো আছড়ে পড়ল বিমান, যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চালকসহ ৯ আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই