গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

দুই বিদেশি তরুণীকে ধর্ষণ, ইসহাক দারের নাতিসহ ৮ জন অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪২ এএম ২০২৬
দুই বিদেশি তরুণীকে ধর্ষণ, ইসহাক দারের নাতিসহ ৮ জন অভিযুক্ত
ছবি

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার -ফাইল ছবি

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নাতি মুহাম্মদ রাজা দারসহ আটজনের বিরুদ্ধে দুই বিদেশি তরুণীকে অপহরণ ও গণধর্ষণের মামলায় অভিযোগ গঠন করেছেন দেশটির আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) লাহোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফাকত আলী গন্ডাল তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আট আসামিই নিজেদের নির্দোষ দাবি করেছেন। আগামী ৯ ডিসেম্বর সাক্ষীদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) আদালতের এক কর্মকর্তা এ তথ্য জানান। অভিযোগ গঠনের শুনানিতে আট আসামিকেই আদালতে হাজির করা হয়েছিল। এর আগে পাঞ্জাব পুলিশ রাজা দার ও তাঁর চার সহযোগীকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে তাঁর প্রতিষ্ঠানের তিন কর্মীকে দায়ী করেছিল। তবে আদালত পুলিশের ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার দুই অভিযোগকারী নেদারল্যান্ডসের নাগরিক স্টেফানি আদ্রিয়ানা মাউ-আসাম এবং ভেনেজুয়েলার নাগরিক অ্যাস্ট্রিড রবিনসন ব্রাচো। তাঁদের অভিযোগ, গত জুনে পাকিস্তানে যাওয়ার পর রাজা দার ও তাঁর সহযোগীরা তাঁদের লাহোরের একটি বাড়িতে আটকে রেখে যৌন নির্যাতন করেন। চিকিৎসা পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। পরে তাঁরা নিজ নিজ দেশে ফিরে যান।

পুলিশের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সিঙ্গাপুরে রাজা দারের সঙ্গে ওই দুই নারীর পরিচয় হয়। তাঁরা তাঁকে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় বিনিয়োগের প্রস্তাব দেন। প্রথম দিকে বিনিয়োগের বিপরীতে মুনাফা দেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায়। রাজা দার ওই ব্যবসায় পাঁচ লাখ ডলারের বেশি বিনিয়োগ করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত জুনে আরেকজন বিনিয়োগকারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে রাজা দার তাঁদের পাকিস্তানে আমন্ত্রণ জানান। তাঁরা ইসলামাবাদের একটি হোটেলে ওঠেন এবং পরে নিজেদের ইচ্ছায় মুরি পাহাড়ি এলাকায় যান।

অভিযোগ অনুযায়ী, সেখান থেকে তাঁদের লাহোরের ডিফেন্স হাউজিং অথরিয়ার একটি বাড়িতে আটকে রেখে বিনিয়োগের অর্থ ফেরত দিতে চাপ দেওয়া হয়। এ সময় জোরপূর্বক ১৯ হাজার ৫০০ ডলার আদায় করা হয়। বাকি অর্থ না দিলে কাচ দিয়ে আঘাত, গুলি করে হত্যা এবং অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির হুমকিও দেওয়া হয়।

পুলিশ জানায়, একপর্যায়ে অপহরণকারীরা তাঁদের গাড়িতে করে লাহোর বিমানবন্দরে নিয়ে যাচ্ছিলেন। পথে গাড়িটি দুর্ঘটনার শিকার হলে তাঁরা পালিয়ে যেতে সক্ষম হন।

মামলাটির বিচার এখনো চলমান। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি। সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া, পিটিআই, হিন্দুস্তান টাইমস ও হিউম্যান নিউজ
সানা/ডিসি/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জলবায়ু সম্মেলনকে ভণ্ডামি বললেন গ্রেটা থুনবার্গ
১১ নভেম্বর ২০২৬

জলবায়ু সম্মেলনকে ভণ্ডামি বললেন গ্রেটা থুনবার্গ

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা...

পান্নুন হত্যাচেষ্টা মামলায় দোভাল-গোয়েলের বিরুদ্ধে সমন
১১ নভেম্বর ২০২৬

পান্নুন হত্যাচেষ্টা মামলায় দোভাল-গোয়েলের বিরুদ্ধে সমন

শিখস ফর জাস্টিসের (এসএফজে) সদস্য গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে...

স্বাস্থ্য খাতে চীনের অগ্রগতি বিশ্বকে শিক্ষা দিচ্ছে
১১ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য খাতে চীনের অগ্রগতি বিশ্বকে শিক্ষা দিচ্ছে

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমতা প্রতিষ্ঠা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করতে চীনের রাজনৈতিক সদিচ্ছা বিশ্...

অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম, সৌদিতে কেনীয় মাকে বেত্রাঘাত
১১ নভেম্বর ২০২৬

অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম, সৌদিতে কেনীয় মাকে বেত্রাঘাত

সৌদি আরবে অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেওয়ার ঘটনায় কেনীয় নারী এস্থার ওয়ানজা মুথোনিকে ১০০ বেত্রাঘাতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই