গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:৫২ এএম ২০২৬
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩২
ছবি

ছবি এএফপি

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সশস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। মোটরসাইকেলে করে আসা বন্দুকধারীরা শনিবার (১৫ ফেব্রুয়ারি) নাইজার অঙ্গরাজ্যের বোরগু এলাকার তিনটি গ্রামে হামলা চালিয়ে কয়েকজনকে অপহরণ করে এবং ঘরবাড়িতে আগুন দেয়। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাইজার অঙ্গরাজ্যের পুলিশ মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, সন্দেহভাজন দস্যুরা টুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করে। পরে তারা কনকোসো গ্রামে গিয়ে নির্বিচারে গুলি চালায় এবং পুলিশ স্টেশনে আগুন দেয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, সেখানে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক মানবাধিকার সংস্থার বরাতে মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে।

বাসিন্দারা জানিয়েছেন, হামলার সময় এলাকায় কার্যত কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিল না। হামলাকারীরা পরে পিসা গ্রামেও আক্রমণ চালিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন দেয় এবং একজনকে হত্যা করে। বর্তমানে অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে নিরাপত্তা সংকট চলছে। এ অঞ্চলে আইএসআইএল-সংশ্লিষ্ট গোষ্ঠী ও মুক্তিপণের জন্য অপহরণকারী সশস্ত্র চক্র সক্রিয়। সম্প্রতি পার্শ্ববর্তী কয়েকটি অঙ্গরাজ্যেও বড় ধরনের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে। নাইজেরিয়া সরকার বলছে, চলমান সহিংসতায় খ্রিস্টান ও মুসলিম, উভয় সম্প্রদায়ের মানুষই সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গত সপ্তাহে বোরগু এলাকার নেতারা প্রেসিডেন্ট বোলা টিনুবুর কাছে হামলা ঠেকাতে সেখানে একটি সামরিক ঘাঁটি স্থাপনের আহ্বান জানান। 
সানা/আপ্র/১৫/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো
১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীত্ব ছেড়ে এবার সিনেমায় নামছেন কানাডার জাস্টিন ট্রুডো

দীর্ঘদিন ছিলেন রাজনীতির আলোচিত মুখ। নানা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে কানাডার প্রধ...

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

নারী বাইকারকে ধাক্কা মেরে পালানোর ভিডিও ভাইরাল

ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক নারী বাইকারকে পিছু নেওয়ার পর তার মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে...

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের
১৪ সেপ্টেম্বর ২০২৬

রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা বরিস জনসনের

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি রেলপথে রুশ ড্রোন হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছ...

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
১৪ সেপ্টেম্বর ২০২৬

সৌদির পাইপলাইন বন্ধ, ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইন আগামী কয়েক দিনের মধ্যে চালু করা না গেলে দেশটির রপ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই